Dhaka ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত ফটিকছড়ি উত্তর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানালেন সাংসদ সরওয়ার আলমগীর বিশেষ অভিযানে ১৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ‎একটি মিনি ট্রাক ও ১জন গ্রেফতার বদলগাছীতে মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা, গুরুত্ব পেল জনসচেতনতা কাশিমপুরে র‍্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ আটক-২ বাঁশখালীতে চোলাই মদের আস্তানায় অভিযান, তিনজনের জেল বরিশালে সাংবাদিকদের সাথে সাংসদ সরোয়ারের মত বিনিময় হস্তশিল্প থেকে বস্ত্রপণ্য—সবকিছুর সমাহারে অক্সিজেনে চলছে মাসব্যাপী মেলা জুড়ীতে কুড়ালের আঘাতে পিতাকে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি প্রদান নজিপুর সানরাইজ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত

যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল 

মো: ওমর হাসনাত,জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী- এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতেই পারে। সেই ভুল তুলে ধরা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের সামনে সত্য তুলে ধরাই গণমাধ্যমের দায়িত্ব। এসময় অনেক সময় সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা হামলা ও হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক বলে হতাশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব।

আরও পড়ুনঃ  চাঞ্চল্যকর জবানবন্দি: মা-বাবা ও বোনকে হত্যার পর আমিরের অপেক্ষায় ছিল ঘাতক

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তানভীর হাসান তানুসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  চাহিদার এক-তৃতীয়াংশ বিদ্যুৎ, নাগরপুরে তীব্র লোডশেডিং
Tag :
জনপ্রিয় পোস্ট

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত

যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী: মির্জা ফখরুল 

আপডেটের সময়: ০৫:৫৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

মো: ওমর হাসনাত,জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও: সাংবাদিকরা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। রাজনীতিবিদদের ভুল-ত্রুটি তুলে ধরে সঠিক পথ দেখানোই সাংবাদিকতার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সে দেশের গণতন্ত্রও তত শক্তিশালী- এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় সাংবাদিকদের বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানান বিএনপির মহাসচিব। রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতেই পারে। সেই ভুল তুলে ধরা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের সামনে সত্য তুলে ধরাই গণমাধ্যমের দায়িত্ব। এসময় অনেক সময় সত্য সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকরা হামলা ও হয়রানির শিকার হন, যা অত্যন্ত উদ্বেগজনক বলে হতাশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব।

আরও পড়ুনঃ  বদলগাছীতে উৎসবমুখর পরিবেশে পালিত হলো এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। যারা ভালো কাজ করবেন, তাদের সাফল্য যেমন তুলে ধরতে হবে, তেমনি অনিয়ম, দুর্নীতি ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার লুৎফর রহমান মিঠু, সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার তানভীর হাসান তানুসহ জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ইপিজেডে ডক শ্রমিক আবাসিক কলোনি জামে মসজিদের ইমাম বিরুদ্ধে অপপ্রচার মুসল্লিদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ