Dhaka ০১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি ফরিদগঞ্জে কাছিয়াড়া ফুটসেল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে: ক্ষিপ্ত হয়ে বন্ধুকে ছুরিকাঘাত ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের প্রসাদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি সহধর্মিণী লায়লা বারী টিপু সিরাজগঞ্জ জেলার কাজিপুরে কীটনাশক পান করে বাবা-মেয়ের মৃত্যু ফরিদগঞ্জে নকল টাকা সহ ৪ নারী আটক নবাবগঞ্জে অটোভ্যানের ধাক্কায় প্রাণ গেল চার বছরের শিশুর কাউনিয়ায় ফকরুল আলম রতন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা সরিষাবাড়ীতে যমুনা শাখা নদীর ওপর ২৭৮ মিটার সেতু নির্মাণকাজের উদ্বোধন

মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

রিপন আহমদ- মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় এক কলেজছাত্রীকে বখাটে কর্তৃক উত্ত্যক্ত ও অপহরণের চেষ্টাকালে আত্মরক্ষার্থে চলন্ত টমটম অটোরিকশা থেকে লাফ দিয়ে মারাত্মক আহত হয়েছেন সাদিয়া আক্তার ঝুমা (১৮) নামের এক শিক্ষার্থী। এতে তার সামনের দুটি দাঁত ভেঙে গেছে। সোমবার (৩১ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এই ঘটনা ঘটে। আহত সাদিয়া আক্তার ঝুমা শহরের উত্তর জগন্নাথপুর এলাকার গোমরা সুলেমান ভিলার ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।
স্থানীয় ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে একটি টমটম অটোরিকশায় ওঠেন ঝুমা।

আরও পড়ুনঃ  সরিষাবাড়ীতে যমুনা শাখা নদীর ওপর ২৭৮ মিটার সেতু নির্মাণকাজের উদ্বোধন

গাড়িটিতে আগে থেকেই এক অজ্ঞাতনামা যাত্রী বসা ছিল। ঝুমা ওঠার পর থেকেই ওই ব্যক্তি বারবার তার গা ঘেঁষে বসতে থাকে এবং উত্ত্যক্ত করতে থাকে। বারবার নিষেধ করা সত্ত্বেও ওই বখাটে তা অমান্য করে। পরে গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে পরিস্থিতি বেগতিক দেখে ও অপহরণের আশঙ্কায় ঝুমা ভয়ে চলন্ত অটোরিকশা থেকে লাফ দেন। পাকা রাস্তায় আছড়ে পড়ে তিনি মুখে মারাত্মক আঘাত পান এবং তার সামনের দুটি দাঁত ভেঙে যায়। পরে তার মা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে ব্যবসায়ী হাসানের দুই দিনেও সন্ধান নেই, উৎকণ্ঠায় পরিবার

এদিকে ঘটনার পরপরই স্থানীয় জনতা সন্দেহভাজন টমটম অটোরিকশা ও চালককে আটক করে পুলিশ লাইনের সামনে আটকে রাখে বলে জানা গেছে। এই বিষয়ে সদর থানায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুনঃ  নগরকান্দায় পশ্চিম পাড়ায় কানাই সরকারের বাড়িতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব
Tag :
জনপ্রিয় পোস্ট

শীলকূপের পূজামণ্ডপ পরিদর্শনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নূরী ও আইনশৃঙ্খলা কমিটি

মৌলভীবাজারে উত্ত্যক্তের শিকার হয়ে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রীর ২ দাঁত ভাঙল

আপডেটের সময়: ০৬:১৮:৩১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

রিপন আহমদ- মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলায় এক কলেজছাত্রীকে বখাটে কর্তৃক উত্ত্যক্ত ও অপহরণের চেষ্টাকালে আত্মরক্ষার্থে চলন্ত টমটম অটোরিকশা থেকে লাফ দিয়ে মারাত্মক আহত হয়েছেন সাদিয়া আক্তার ঝুমা (১৮) নামের এক শিক্ষার্থী। এতে তার সামনের দুটি দাঁত ভেঙে গেছে। সোমবার (৩১ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে গোমরা যুব প্রশিক্ষণ কেন্দ্রের সামনের সড়কে এই ঘটনা ঘটে। আহত সাদিয়া আক্তার ঝুমা শহরের উত্তর জগন্নাথপুর এলাকার গোমরা সুলেমান ভিলার ভাড়াটিয়া জাহাঙ্গীর আলমের মেয়ে। তিনি স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী।
স্থানীয় ও ভিকটিমের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে বের হয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে একটি টমটম অটোরিকশায় ওঠেন ঝুমা।

আরও পড়ুনঃ  উলিপুরে বাউল সম্রাট লালন শাহের তিরোধান দিবস ২০২৬ পালিত