Dhaka ১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু তারাগঞ্জে জোরপূর্বক মালামাল লুটপাট করে দোকান দখলের অভিযোগ বিস্ফোরক মামলায় গ্রেপ্তারের ছয় দিন পর জামিনে মুক্ত ‘গরিবের ডাক্তার খ্যাত’ ডা. সামির হোসেন মিশু কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৭ পবায় বড়গাছী স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুচি কুচি করে কাটার পরে বলেন আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই: শফিকুর রহমান তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে চীন, ভারতকে কড়া বার্তা বেইজিংয়ের প্রতি বছর বাজেটে আমরা স্বপ্ন দেখি, সারা বছর সেই স্বপ্নভঙ্গের ফল ভোগ করতে হয়: রুমিন ফারহানা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিরল রোগে আক্রান্ত ইউসুফের চিকিৎসায় ২ লক্ষ ১০ হাজার টাকা হস্তান্তর চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায়

মোংলায় স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন

শেখ রাফসান, মোংলা প্রতিনিধিঃ

জলবায়ু বিপর্যয় মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ে নানা কর্মসুচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, র‍্যালি, বৃক্ষ রোপণ এবং প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কর্মসুচিতে অংশগ্রহণ। ২৯ জুন সোমবার সকালে এসব কর্মসূচি পালন করা হয়। সোমবার সকাল ১০টায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সমাজ সেবক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ রুস্তুম আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারি প্রধান শিক্ষক অসিত গুপ্ত, সিনিয়র শিক্ষক উত্তম মন্ডল, গণিত শিক্ষক সাকিব হোসেন, শিক্ষিকা প্রণতি মন্ডল, প্রীতিলতা ঘটক প্রমূখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শেখ রুস্তুম আলী বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। জলবায়ু পরিবর্তন হ্রাস ঘটাতে এবং পরিবেশ সুরক্ষায় বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

আরও পড়ুনঃ  মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ, দোষীদের শাস্তি দাবী

পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা এবং পরিবেশ সুরক্ষায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল বলেন বৈশ্বিক উষ্ণতার ফলে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে হবে। বৃক্ষরোপণ, নদী-খাল-বিল-জলাশয় ও পাহাড়-পর্বত-প্রাণ-প্রকৃতি রক্ষা করে পরিবেশ বিপর্যয় রুখতে হবে। সরকারের আহ্বানে সাড়া দিয়ে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আলোচনা সভার আগে একটি সুসজ্জিত র‍্যালি চাঁদপাই বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা ও র‍্যালি শেষে স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। লেইস প্রকল্পের আওতায় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় এসব কর্মসূচি পালন করা হয় বলে জানা যায়।

আরও পড়ুনঃ  কুমিল্লার গোমতী বেড়িবাঁধে সোলার বাতি চুরি, অন্ধকারে সীমান্ত সড়ক
Tag :
জনপ্রিয় পোস্ট

দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

মোংলায় স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন

আপডেটের সময়: ০৩:৩৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

শেখ রাফসান, মোংলা প্রতিনিধিঃ

জলবায়ু বিপর্যয় মোকাবেলা ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ে নানা কর্মসুচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, র‍্যালি, বৃক্ষ রোপণ এবং প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কর্মসুচিতে অংশগ্রহণ। ২৯ জুন সোমবার সকালে এসব কর্মসূচি পালন করা হয়। সোমবার সকাল ১০টায় জলবায়ু ও পরিবেশ সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সমাজ সেবক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ রুস্তুম আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন সহকারি প্রধান শিক্ষক অসিত গুপ্ত, সিনিয়র শিক্ষক উত্তম মন্ডল, গণিত শিক্ষক সাকিব হোসেন, শিক্ষিকা প্রণতি মন্ডল, প্রীতিলতা ঘটক প্রমূখ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় শেখ রুস্তুম আলী বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। জলবায়ু পরিবর্তন হ্রাস ঘটাতে এবং পরিবেশ সুরক্ষায় বেশি বেশি করে গাছ লাগাতে হবে।

আরও পড়ুনঃ  নাচোল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা এবং পরিবেশ সুরক্ষায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল বলেন বৈশ্বিক উষ্ণতার ফলে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। আমরা জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে হ্রাস করতে হবে। বৃক্ষরোপণ, নদী-খাল-বিল-জলাশয় ও পাহাড়-পর্বত-প্রাণ-প্রকৃতি রক্ষা করে পরিবেশ বিপর্যয় রুখতে হবে। সরকারের আহ্বানে সাড়া দিয়ে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। আলোচনা সভার আগে একটি সুসজ্জিত র‍্যালি চাঁদপাই বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা ও র‍্যালি শেষে স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। লেইস প্রকল্পের আওতায় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় এসব কর্মসূচি পালন করা হয় বলে জানা যায়।

আরও পড়ুনঃ  ফরিদপুরে জেলা প্রশাসকের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত