Dhaka ০৪:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন যানচলাচল সম্পর্কিত ডিএমপির নির্দেশনাবলী প্রকাশ চিলমারীতে বাড়ির পাশেই মিলল শিশু আয়শার ক্ষতবিক্ষত নিথর মৃত দেহ যোগ্যদের স্বীকৃতি দিতে পেরে গর্বিত” চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন লক্ষ্মীপুরে ফোর লেন সড়ক প্রকল্পের কাজ ২০২৯ সালে শেষ হবে: পানিসম্পদ মন্ত্রী আফমি প্লাজা ঈদ বিক্রয় উৎসব, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন বায়েজিদে প্রবাসীর বাড়িতে ঢুকে চেক ছিনতাই, উল্টো মামলা ও হয়রানির শিকার রেমিটেন্স যোদ্ধা নাগরপুরে তিন দিনব্যাপী বর্ণিল আয়োজনে বর্ষবরণ উৎসব ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন জয়মনি উইনার্স ক্লাব থানারহাট মডেল মাদরাসার দোয়া ও বিদায় অনুষ্ঠান

‎মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০১ সময় দেখুন

‎বাগেরহাট জেলা প্রতিনিধিঃ ‎বাগেরহাটের মোংলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫ জন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের নির্দেশনা ও তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ।বেলা সাড়ে ১২টার দিকে মোংলা কাঁচাবাজার, কলাবাজারসহ বিভিন্ন পাইকারি ও খুচরা আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং দোকানে মূল্য তালিকা সংরক্ষণ না করার অভিযোগে অভিযান চালানো হয়। বিশেষ করে রমজান মাসকে সামনে রেখে বাজারে যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি না করা হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

‎এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫টি পৃথক মামলায় ৫ জন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ বলেন, রমজান মাসে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা বিবেচনায় রেখে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

‎অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় মোংলা থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

আরও পড়ুনঃ  বর্ণাঢ্য আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাব'র পহেলা বৈশাখ উদযাপন
Tag :
জনপ্রিয় পোস্ট

দাম বেড়ে অকটেন ১৪০, পেট্রোল ১৩৫, ডিজেল ১১৫ টাকা

‎মোংলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা

আপডেটের সময়: ০৯:৫৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬