Dhaka ১০:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টাঙ্গাইলের গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই মাদকসেবীর কারাদণ্ড ভাঙ্গুড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন কুলাউড়ার আলীনগর সীমান্তে বিজিবির অভিযানে ৮৩ হাজার টাকার ভারতীয় অবৈধ তা-মা-কজাতদ্রব্য উদ্ধার ‎ ‎ ‎ পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন চান্দ্রা দঃ বালিয়ায় এম.এ.এন ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধুনটে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি গাজীপুরে হামলায় আহত ৯ আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক

মান্দায় পৃথক তিন অভিযানে গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১০

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৯৮ সময় দেখুন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় পৃথক তিনটি পুলিশি অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মাদক মামলার আসামি ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্তসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে মান্দা থানার এসআই (নিরস্ত্র) মো. তরিকুল ইসলাম উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের পারইল গ্রামে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে মেহেদী হাসানের মুদি দোকানের সামনে অভিযান চালান। সকাল ১০টা ১৫ মিনিটে সেখান থেকে সিদ্দিক ওরফে মুন্না (৫০) ও আবুল হোসেন (৪৫) নামের দুজনকে ১০০ গ্রাম গাঁজা ও ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

দ্বিতীয় অভিযানে এসআই মোহাম্মদ আব্দুর রহমান, এএসআই রবিউল ইসলাম ও এএসআই মো. আসাদ মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোনা গ্রামে অভিযান চালান। সেখানে আব্বাস আলীর (৫০) গোয়ালঘর তল্লাশি করে গোবরের খড়ির নিচে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বেলা ১১টা ৪৫ মিনিটে উদ্ধার করা মাদকদ্রব্যের জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। তাঁদের মধ্যে তালিকাভুক্তদের নাম হলো—হাবিবুর রহমান জয় (জিআর-৬৪/২৩ ও জিআর-৪৮/২৪), হায়দার আলী ওরফে হাইদার রহমান (জিআর-২৩৯/২৬), দুলাল মণ্ডল (জিআর-৩৪০/২৩), মোছা. সাবিনা ও এরশাদ আলী (সিআর-৩২৫/২৬, রমনা)।

 

পুলিশ জানায়, তিনটি পৃথক ঘটনায় গ্রেপ্তার মোট ১০ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁদের পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মান্দা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

টাঙ্গাইলের গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই মাদকসেবীর কারাদণ্ড

মান্দায় পৃথক তিন অভিযানে গাঁজা-ট্যাপেন্টাডল উদ্ধার, গ্রেপ্তার ১০

আপডেটের সময়: ০৮:৩৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় পৃথক তিনটি পুলিশি অভিযানে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মাদক মামলার আসামি ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্তসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে মান্দা থানার এসআই (নিরস্ত্র) মো. তরিকুল ইসলাম উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের পারইল গ্রামে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পাশে মেহেদী হাসানের মুদি দোকানের সামনে অভিযান চালান। সকাল ১০টা ১৫ মিনিটে সেখান থেকে সিদ্দিক ওরফে মুন্না (৫০) ও আবুল হোসেন (৪৫) নামের দুজনকে ১০০ গ্রাম গাঁজা ও ৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

 

দ্বিতীয় অভিযানে এসআই মোহাম্মদ আব্দুর রহমান, এএসআই রবিউল ইসলাম ও এএসআই মো. আসাদ মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঘোনা গ্রামে অভিযান চালান। সেখানে আব্বাস আলীর (৫০) গোয়ালঘর তল্লাশি করে গোবরের খড়ির নিচে নীল পলিথিনে মোড়ানো অবস্থায় ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। বেলা ১১টা ৪৫ মিনিটে উদ্ধার করা মাদকদ্রব্যের জব্দতালিকা প্রস্তুত করা হয় এবং এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানানো হয়েছে। তাঁদের মধ্যে তালিকাভুক্তদের নাম হলো—হাবিবুর রহমান জয় (জিআর-৬৪/২৩ ও জিআর-৪৮/২৪), হায়দার আলী ওরফে হাইদার রহমান (জিআর-২৩৯/২৬), দুলাল মণ্ডল (জিআর-৩৪০/২৩), মোছা. সাবিনা ও এরশাদ আলী (সিআর-৩২৫/২৬, রমনা)।

আরও পড়ুনঃ  ধামরাই উপজেলা প্রেসক্লাবের নির্বাচন ২৮ নভেম্বর, জমে উঠেছে লড়াই

 

পুলিশ জানায়, তিনটি পৃথক ঘটনায় গ্রেপ্তার মোট ১০ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁদের পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মান্দা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজ’র শিক্ষা উপকরণ বিতরণ