Dhaka ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলোচিত নুসরাত হত্যা মামলায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন কাউনিয়ায় মাদক খেয়ে মাতলামী দুই যুবকের কারাদণ্ড নরসিংদীর রায়পুরায় দৌলতকান্দি রেলস্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত দৈনিক সকালের শিরোনামের ভ্রাম্যমাণ প্রতিনিধি নাজমুল ইসলামের জন্মদিন পালিত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে মাছ ব্যবসায়ীকে হত্যা শরীয়তপুরে আল-মাদানী নূরানী হাফেজিয়া মাদ্রাসার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক ও প্রতিযোগিতা লামায় রেজিস্ট্রিকৃত দানপত্রের জায়গায় ঘর নির্মাণে বাধা নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকির অভিযোগ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মিলল শিশু শিক্ষার্থী মরিয়মের মাটিচাপা মরদেহ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৭ সময় দেখুন

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজের তিন দিন পর মরিয়ম নামে সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার চরলোটাবর এলাকায় জামিনুরের বসতঘর থেকে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মরিয়ম চরলোটাবর এলাকার বাহাদুরের মেয়ে এবং সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, জামিনুর ওই এলাকার খায়েশের ছোট ছেলে অটু পালের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার বিদ্যালয়ে যাওয়ার পর থেকে মরিয়ম নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়।
এরই মধ্যে ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের পাশের জামিনুরের বসতঘর থেকে দুর্গন্ধ বের হওয়ার বিষয়টি নজরে আসে। পরে খবর পেয়ে শ্যামগঞ্জ কালিবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ঘরের ভেতর একটি বাক্সের নিচে মাটি খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের পর পুলিশ নিহত শিশু শিক্ষার্থী মরিয়মের লাশ পোস্ট মর্টেমের জন্য এবং জামিনুরকে আটক করে মাদারগঞ্জ থানায় নিয়ে যায়। তারপর আজ সকালে জামিনুরকে আদালতে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শিশুটিকে হত্যার পর মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যার কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “জামিনুর নিজেই শ্যামগঞ্জ কালিবাড়ী তদন্ত কেন্দ্রের এসআই গৌতমকে জানান, তাঁর ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে তদন্ত কেন্দ্রের পুলিশ সেখানে গিয়ে ঘরের ভেতর বাক্সের নিচে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিশু মরিয়মের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  নজিপুর বাসস্ট্যান্ডে গণস্বাক্ষর কর্মসূচি, জনসমর্থন আদায়ে জামায়াতে ইসলামী
Tag :
জনপ্রিয় পোস্ট

আলোচিত নুসরাত হত্যা মামলায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন

মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর মিলল শিশু শিক্ষার্থী মরিয়মের মাটিচাপা মরদেহ

আপডেটের সময়: ১২:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

স্টাফ রিপোর্টারঃ শফিকুল ইসলাম (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজের তিন দিন পর মরিয়ম নামে সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার চরলোটাবর এলাকায় জামিনুরের বসতঘর থেকে মাটির নিচে চাপা দেওয়া অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মরিয়ম চরলোটাবর এলাকার বাহাদুরের মেয়ে এবং সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, জামিনুর ওই এলাকার খায়েশের ছোট ছেলে অটু পালের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার বিদ্যালয়ে যাওয়ার পর থেকে মরিয়ম নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়।
এরই মধ্যে ১৩ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের পাশের জামিনুরের বসতঘর থেকে দুর্গন্ধ বের হওয়ার বিষয়টি নজরে আসে। পরে খবর পেয়ে শ্যামগঞ্জ কালিবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ঘরের ভেতর একটি বাক্সের নিচে মাটি খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের পর পুলিশ নিহত শিশু শিক্ষার্থী মরিয়মের লাশ পোস্ট মর্টেমের জন্য এবং জামিনুরকে আটক করে মাদারগঞ্জ থানায় নিয়ে যায়। তারপর আজ সকালে জামিনুরকে আদালতে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শিশুটিকে হত্যার পর মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়ে থাকতে পারে। তবে হত্যার কারণ ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, “জামিনুর নিজেই শ্যামগঞ্জ কালিবাড়ী তদন্ত কেন্দ্রের এসআই গৌতমকে জানান, তাঁর ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে তদন্ত কেন্দ্রের পুলিশ সেখানে গিয়ে ঘরের ভেতর বাক্সের নিচে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শিশু মরিয়মের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে অসহায় বৃদ্ধা বিধবার জন্য নির্মিত হলো নতুন ঘর