Dhaka ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু বই ছাপিয়ে তুলছেন হোল্ডিং টেক্স,ব্যাংক হিসাবে জমা না হলেও হচ্ছে তিলক পকেটে নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী ১২৭তম নজরুল জয়ন্তীতে নজরুল বিশ্ববিদ্যালয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন ​ভোলায় কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র যৌথ অভিযান যাত্রীসহ অবৈধ ট্রলার জব্দ, আটক ১ কাউনিয়ায় বেইলী ব্রিজের কাছে হানিফ পরিবহনের বাস দুর্ঘটনা পাহাড়ে শিশু ধর্ষণের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা, ধর্ষকের ফাঁসির দাবি কুড়িগ্রামে সেতু ধস প্রাণ গেল একজনের বিচ্ছিন্ন তিন ইউনিয়নের যোগাযোগ নন্দীগ্রামে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ৫ লাখ টাকা বিতরণ জৈন্তাপুর সীমান্তে মানবপাচার নিয়ে সংঘর্ষ, আহত ৪

মাদক ব্যবসায়ীর গ্রেফতারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হামলার হুমকি, বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদকসহ গ্রেফতারের সংবাদ প্রকাশ করার কারণে সাংবাদিক আল মামুন জীবনকে ফোন করে হামলার হুমকি ও অশ্লীল গালিগালাজ করেন মাদক ব্যবসায়ী যুবদল নেতা জুয়েল রানা। তারই প্রতিবাদে ২৫ মে সোমবার দুপুর ১২টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাব।

উক্ত মানববন্ধনে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা অতি দ্রুত মাদক ব্যবসায়ী জুয়েলকে গ্রেফতারের দাবি জানান।
বক্তারা বলেন- “সরকার যখন মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রেখেছেন তখন একজন সংবাদকর্মী তার পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে সংবাদ প্রকাশ করবেন এটাই স্বাভাবিক। কিন্তু সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হামলার হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হবে কেন? মাদক ব্যবসায়ী জুয়েলকে আমরা দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। তাকে দ্রুত গ্রেফতার না করা হলে ঈদুল আযহার পরে আমরা আরো কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবো।”

আরও পড়ুনঃ  শাজাহানপুরে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উল্লেখ যে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গত ১১ মে ২০২৬ তারিখে মাদকবিরোধী অভিযানে জুয়েল রানা (৩৭) নামে এক যুবদল নেতাকে গাঁজাসহ গ্রেপ্তার করেন পুলিশ। তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর নেংটিহারা গ্রামের আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছিল।

আরও পড়ুনঃ  ​ভোলায় কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ’র যৌথ অভিযান যাত্রীসহ অবৈধ ট্রলার জব্দ, আটক ১

পরবর্তী ঘটনা: জুয়েল রানা গত ১৯ মে ২০২৬ তারিখে জামিনে বের হওয়ার পর, তার গ্রেপ্তারের সংবাদ প্রকাশ করার জেরে বালিয়াডাঙ্গীর সাংবাদিক আল মামুন জীবনকে ফোনে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

আরও পড়ুনঃ  ঈদ-উল-আযহায় নৌপথে সার্বিক নিরাপত্তা দিচ্ছে কোস্ট গার্ড দক্ষিণ জোন
Tag :
জনপ্রিয় পোস্ট

মির্জাপুরে তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

মাদক ব্যবসায়ীর গ্রেফতারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হামলার হুমকি, বালিয়াডাঙ্গীতে মানববন্ধন

আপডেটের সময়: ০৩:৪৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদকসহ গ্রেফতারের সংবাদ প্রকাশ করার কারণে সাংবাদিক আল মামুন জীবনকে ফোন করে হামলার হুমকি ও অশ্লীল গালিগালাজ করেন মাদক ব্যবসায়ী যুবদল নেতা জুয়েল রানা। তারই প্রতিবাদে ২৫ মে সোমবার দুপুর ১২টায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাব।

উক্ত মানববন্ধনে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান সহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা অতি দ্রুত মাদক ব্যবসায়ী জুয়েলকে গ্রেফতারের দাবি জানান।
বক্তারা বলেন- “সরকার যখন মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রেখেছেন তখন একজন সংবাদকর্মী তার পেশাগত দায়িত্ব পালনের লক্ষ্যে সংবাদ প্রকাশ করবেন এটাই স্বাভাবিক। কিন্তু সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হামলার হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হবে কেন? মাদক ব্যবসায়ী জুয়েলকে আমরা দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। তাকে দ্রুত গ্রেফতার না করা হলে ঈদুল আযহার পরে আমরা আরো কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবো।”

আরও পড়ুনঃ  কাউনিয়ায় পূবালী ব্যাংকের “সেলফ সার্ভিস সেন্টার "ইলেকট্রনিক বুথ” উদ্বোধন

উল্লেখ যে, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গত ১১ মে ২০২৬ তারিখে মাদকবিরোধী অভিযানে জুয়েল রানা (৩৭) নামে এক যুবদল নেতাকে গাঁজাসহ গ্রেপ্তার করেন পুলিশ। তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর নেংটিহারা গ্রামের আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছিল।

আরও পড়ুনঃ  ইপিজেডে আসকের উদ্যোগে শিশু রামিসা'র হত্যাকারীকে দ্রুত ফাঁসির দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি....

পরবর্তী ঘটনা: জুয়েল রানা গত ১৯ মে ২০২৬ তারিখে জামিনে বের হওয়ার পর, তার গ্রেপ্তারের সংবাদ প্রকাশ করার জেরে বালিয়াডাঙ্গীর সাংবাদিক আল মামুন জীবনকে ফোনে প্রাণনাশের হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

আরও পড়ুনঃ  বাউফলে ৫০০ শ্রমিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণে আপেল মাহমুদ ফিরোজ