Dhaka ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিল্লাল তালুকদার হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল প্রকৌশলী শোয়েব বাশরি হাবলুকে ঢাকাস্থ বাউফল জাতীয়তাবাদী ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা বিশ্বকাপ ফুটবল কে স্বাগত জানিয়ে পতেঙ্গায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত শহীদ জিয়ার প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন কাউনিয়া ৩ মন্ত্রী পরিদর্শনে মহাপরিকল্পনা বাস্তবায়ন হবেই: পানি সম্পদ মন্ত্রী  মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন বিচারের দাবি মাগুরা ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে গণমিছিল দেবীদ্বারে ৬৩ পরিবার নিয়ে মাদক বিরোধী সভা মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার

মধ্যরাতে পুলিশের হানা, ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৭

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের আটোয়ারি থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ একটি জাল নোট চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।  শুক্রবার ১৯ জুন সকালে ধৃত সাত ব্যাক্তিকে আটক দেখানো হয়।
আটোয়ারি থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  পত্নীতলায় লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঠাকুরগাঁও পৌর শহরের চৌরাস্তা এলাকায় অবস্থিত হোটেল প্রাইম ও হোটেল সালামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আরিফ হোসেন (৪০), মাদারীপুরের শিবচর উপজেলার এমরা হোসেন (৪৮), কিশোরগঞ্জ জেলার চন্দন মিয়া (৩২), ঢাকার মিরপুর এলাকার শেখ মোহাম্মদ নাসিম (২৮), ফরিদপুর জেলার সোহেল খান (২৮), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহুল আমিন (৫২) এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইসমাইল হোসেন (৩২)।

আরও পড়ুনঃ  ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পঞ্চগড়ের আটোয়ারি এলাকা থেকে একজন সন্দেহভাজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা পুলিশের সহায়তায় পৌর শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে জড়িত সাতজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আটোয়ারি থানার ওসি মতিউর রহমান বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

বিল্লাল তালুকদার হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মধ্যরাতে পুলিশের হানা, ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৭

আপডেটের সময়: ০৬:৪৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের আটোয়ারি থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোটসহ একটি জাল নোট চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।  শুক্রবার ১৯ জুন সকালে ধৃত সাত ব্যাক্তিকে আটক দেখানো হয়।
আটোয়ারি থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় সস্তিতে এলাকাবাসী

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ঠাকুরগাঁও পৌর শহরের চৌরাস্তা এলাকায় অবস্থিত হোটেল প্রাইম ও হোটেল সালামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আরিফ হোসেন (৪০), মাদারীপুরের শিবচর উপজেলার এমরা হোসেন (৪৮), কিশোরগঞ্জ জেলার চন্দন মিয়া (৩২), ঢাকার মিরপুর এলাকার শেখ মোহাম্মদ নাসিম (২৮), ফরিদপুর জেলার সোহেল খান (২৮), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহুল আমিন (৫২) এবং কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইসমাইল হোসেন (৩২)।

আরও পড়ুনঃ  চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে গণমিছিল

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে পঞ্চগড়ের আটোয়ারি এলাকা থেকে একজন সন্দেহভাজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা পুলিশের সহায়তায় পৌর শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে জড়িত সাতজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৭ লাখ ২৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  চুনারুঘাট চন্ডিছড়া চা বাগানে ফ্যামিলি কার্ড কার্যক্রম ভার্চুয়ালী উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী।