Dhaka ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু তারাগঞ্জে জোরপূর্বক মালামাল লুটপাট করে দোকান দখলের অভিযোগ বিস্ফোরক মামলায় গ্রেপ্তারের ছয় দিন পর জামিনে মুক্ত ‘গরিবের ডাক্তার খ্যাত’ ডা. সামির হোসেন মিশু কুলিয়ারচরে পুলিশের বিশেষ অভিযান: হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ৭ পবায় বড়গাছী স্কুল এন্ড কলেজে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুচি কুচি করে কাটার পরে বলেন আসুন ঐক্যবদ্ধভাবে দেশ চালাই: শফিকুর রহমান তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে চীন, ভারতকে কড়া বার্তা বেইজিংয়ের প্রতি বছর বাজেটে আমরা স্বপ্ন দেখি, সারা বছর সেই স্বপ্নভঙ্গের ফল ভোগ করতে হয়: রুমিন ফারহানা প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিরল রোগে আক্রান্ত ইউসুফের চিকিৎসায় ২ লক্ষ ১০ হাজার টাকা হস্তান্তর চট্টগ্রাম বন্দর থেকে চসিকের ১৯৮ কোটি টাকা কর আদায়

ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মোড়েলগঞ্জ-শরণখোলার গ্রাহকরা

মাহাদী হাসান অন্তর, মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় চলতি জুন মাসের বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন অসংখ্য গ্রাহক। পূর্বের তুলনায় হঠাৎ করেই অনেকের বিদ্যুৎ বিল দ্বিগুণ বা তারও বেশি আসায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। গ্রাহকদের অভিযোগ, বাস্তব ব্যবহারের সঙ্গে বিলের কোনো মিল নেই।

স্থানীয় একাধিক গ্রাহক জানান, গত কয়েক মাসে যেখানে তাদের বিদ্যুৎ ব্যবহার ২০ থেকে ৩০ ইউনিটের মধ্যে ছিল, সেখানে জুন মাসে একই ধরনের ব্যবহার থাকা সত্ত্বেও বিলে ৫০ থেকে ৬০ ইউনিট বা তারও বেশি দেখানো হয়েছে। অনেকের দাবি, গত মাসের তুলনায় বর্ষাকালে বিদ্যুতের ব্যবহার আরও কম ছিল, তারপরও অস্বাভাবিকভাবে ইউনিট বেড়ে গেছে।

আরও পড়ুনঃ  দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ারে ১২৬ তরুণের চাকরি নিশ্চিত

গ্রাহকদের অভিযোগ, কোথাও কোথাও মিটার রিডিং সঠিকভাবে না নিয়েই অনুমাননির্ভর বিল করা হয়েছে। তাদের ভাষ্য, প্রকৃত রিডিংয়ের পরিবর্তে অতিরিক্ত ইউনিট যোগ করে বিল তৈরি করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত

এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, মিটারে যে পরিমাণ ইউনিট রেকর্ড হয়েছে, সেই অনুযায়ী বিল প্রস্তুত করা হয়েছে। তবে কেন পূর্বের তুলনায় হঠাৎ এত ইউনিট বৃদ্ধি পেল বা রিডিং নিয়ে গ্রাহকদের অভিযোগের বিষয়ে তারা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

এদিকে ভুক্তভোগী গ্রাহকরা বিষয়টি তদন্ত করে প্রকৃত মিটার রিডিং যাচাই, অতিরিক্ত বিল সংশোধন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং বিদ্যুৎ বিল নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির অবসান ঘটবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দিনাজপুরের ঘোড়াঘাটে মাঠে কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

ভুতুড়ে বিদ্যুৎ বিলে দিশেহারা মোড়েলগঞ্জ-শরণখোলার গ্রাহকরা

আপডেটের সময়: ০৫:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

মাহাদী হাসান অন্তর, মোড়েলগঞ্জ উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় চলতি জুন মাসের বিদ্যুৎ বিলকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছেন অসংখ্য গ্রাহক। পূর্বের তুলনায় হঠাৎ করেই অনেকের বিদ্যুৎ বিল দ্বিগুণ বা তারও বেশি আসায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। গ্রাহকদের অভিযোগ, বাস্তব ব্যবহারের সঙ্গে বিলের কোনো মিল নেই।

স্থানীয় একাধিক গ্রাহক জানান, গত কয়েক মাসে যেখানে তাদের বিদ্যুৎ ব্যবহার ২০ থেকে ৩০ ইউনিটের মধ্যে ছিল, সেখানে জুন মাসে একই ধরনের ব্যবহার থাকা সত্ত্বেও বিলে ৫০ থেকে ৬০ ইউনিট বা তারও বেশি দেখানো হয়েছে। অনেকের দাবি, গত মাসের তুলনায় বর্ষাকালে বিদ্যুতের ব্যবহার আরও কম ছিল, তারপরও অস্বাভাবিকভাবে ইউনিট বেড়ে গেছে।

আরও পড়ুনঃ  হাতিশাল আল ইনসাফ শান্তি সংঘের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

গ্রাহকদের অভিযোগ, কোথাও কোথাও মিটার রিডিং সঠিকভাবে না নিয়েই অনুমাননির্ভর বিল করা হয়েছে। তাদের ভাষ্য, প্রকৃত রিডিংয়ের পরিবর্তে অতিরিক্ত ইউনিট যোগ করে বিল তৈরি করা হয়েছে, যার ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হচ্ছে।

আরও পড়ুনঃ  রাজবাড়ী গোয়ালন্দে মাদকদ্রব্য উদ্ধার অভিযানের সময় এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল শেখ গ্রেপ্তার