Dhaka ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১ লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা প্রদান জামালপুরে ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড সিলেটে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেফতার সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা নিহত চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন টাঙ্গাইলের ঘাটাইলে পরিবেশ দূষণকারী অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ভাবনহাটি খেওয়া ঘাটে সেতুর দাবি, মাঝি না থাকায় দুর্ভোগে শত শত মানুষ

সোহেল আমিন , ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভাবনহাটি গ্রামের খেওয়া ঘাটে একটি ছোট সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এই ঘাট দিয়ে নদী পারাপার করে আসছেন এলাকার মানুষ। কিন্তু বর্তমানে ঘাটে কোনো মাঝি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের ভাষ্য, ভাবনহাটি গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম এই খেওয়া ঘাট। প্রতিদিন শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত, কৃষকেরা উৎপাদিত ফসল বাজারজাত এবং সাধারণ মানুষ নানা প্রয়োজনে এই ঘাট ব্যবহার করেন। কিন্তু মাঝি না থাকায় নদী পারাপারে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় ঝুঁকি নিয়ে নিজেরাই নৌকায় পারাপার হতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুনঃ  লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ম্যারিটশো বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১ হাজার ২৪৭ শিক্ষার্থী

এতে বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেশি হচ্ছে। বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ  সাতকানিয়ায় ১৩ মামলার আসামি মাহফুজুল হক গ্রেফতার

তাদের দাবি, দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগব্যবস্থার উন্নয়নে সেতু নির্মাণ করা হলেও ভাবনহাটি খেওয়া ঘাট এখনো অবহেলিত। অথচ এখানে একটি ছোট সেতু নির্মাণ করা হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। পাশাপাশি শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

সরজমিনে আমরা দেখতে পাই ০৮/১১/২০২৬(রবিবার) স্থানীয় বাসিন্দারা বলেন, তারা বড় কোনো প্রকল্প চান না। শুধু খেওয়া ঘাটে একটি ছোট সেতু চান, যাতে নিরাপদে নদী পারাপার করা যায় এবং শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই আটক ২৯৯

এ অবস্থায় ভাবনহাটি খেওয়া ঘাটে একটি ছোট সেতু নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, দীর্ঘদিনের এই জনদাবি বিবেচনায় নিয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

ভাবনহাটি খেওয়া ঘাটে সেতুর দাবি, মাঝি না থাকায় দুর্ভোগে শত শত মানুষ

আপডেটের সময়: ০১:২৫:০২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

সোহেল আমিন , ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভাবনহাটি গ্রামের খেওয়া ঘাটে একটি ছোট সেতু নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এই ঘাট দিয়ে নদী পারাপার করে আসছেন এলাকার মানুষ। কিন্তু বর্তমানে ঘাটে কোনো মাঝি না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয়দের ভাষ্য, ভাবনহাটি গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম এই খেওয়া ঘাট। প্রতিদিন শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত, কৃষকেরা উৎপাদিত ফসল বাজারজাত এবং সাধারণ মানুষ নানা প্রয়োজনে এই ঘাট ব্যবহার করেন। কিন্তু মাঝি না থাকায় নদী পারাপারে তাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অনেক সময় ঝুঁকি নিয়ে নিজেরাই নৌকায় পারাপার হতে বাধ্য হচ্ছেন।

আরও পড়ুনঃ  লালপুরে উত্তর বঙ্গের বৃহত্তর ৫৩৭তম কালীপূজা উদযাপন

এতে বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেশি হচ্ছে। বর্ষা মৌসুমে নদীতে পানি বাড়লে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুনঃ  আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক একাডেমিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কা বিতরণ