Dhaka ০৩:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১ লালপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ৩, বিভিন্ন মেয়াদে সাজা প্রদান জামালপুরে ভেজাল মসলা তৈরির কারখানা সিলগালা, ৪ জনের ৬ মাস করে কারাদণ্ড ইসলামপুরে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড সিলেটে আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন গ্রেফতার সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমা নিহত চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন টাঙ্গাইলের ঘাটাইলে পরিবেশ দূষণকারী অবৈধ সীসা কারখানা গুঁড়িয়ে দিল প্রশাসন ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা): পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রোগীদের চিকিৎসার পরিবেশ, ওষুধের প্রাপ্যতা ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। সাধারণ মানুষ যাতে হাসপাতালে এসে যথাযথ ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমান দেশের ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন বিদ্যুৎ,খনিজ ও জ্বালানি মন্ত্রী,টুকু

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে আয়োজিত মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। তিনি সংরক্ষিত মহিলা আসন-৩০-এর সংসদ সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।

আরও পড়ুনঃ  সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. হালিমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবদান ও কাজের স্বীকৃতিস্বরূপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযানে ফেলে গেল ৬৪ বোতল ফেনসিডিল

এ সময় সংসদ সদস্য হাসপাতালের সার্বিক কার্যক্রম ও চলমান উন্নয়নমূলক কাজের বিষয়ে খোঁজ নেন। তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। রোগীদের সঙ্গে মানবিক আচরণ এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে সাদাপাথর বাস থেকে আটক ১

ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি রুমা, রোগীদের নিলেন খোঁজখবর কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ১২:৩৩:২০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা): পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা ও শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রোগীদের চিকিৎসার পরিবেশ, ওষুধের প্রাপ্যতা ও স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। সাধারণ মানুষ যাতে হাসপাতালে এসে যথাযথ ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আশার তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সম্মানে আয়োজিত মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। তিনি সংরক্ষিত মহিলা আসন-৩০-এর সংসদ সদস্য এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য।

আরও পড়ুনঃ  জিয়াউর রহমান দেশের ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন বিদ্যুৎ,খনিজ ও জ্বালানি মন্ত্রী,টুকু

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. হালিমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে অবদান ও কাজের স্বীকৃতিস্বরূপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবস, জাতীয় ঐক্যের গুরুত্বপূর্ণ অধ্যায়: এমপি মিলন