Dhaka ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি মেহেন্দিগঞ্জে রান্নার চুলা থেকে অগ্নিকাণ্ড পুড়ল তিন পরিবারের মালামাল ঝুঁকির মুখে সদরপুরের ৯২ নং শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কৃষি খাত লাভজনক করতে সরকারকে প্রণোদনা দিতে হবে: রাষ্ট্রপতি ধর্মীয় পরিচয়ের কারণে কেউ সংখ্যালঘু অনুভব করবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দৃষ্টি প্রতিবন্ধীদের নিরাপদ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব: ডিসি ফরিদা কাউনিয়ায় তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন চরফ্যাশনে ডাকসেবা চলছে ঝুঁকিপূর্ণ ভবনে দুর্ঘটনার শঙ্কা পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ব্রাহ্মণপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবহৃত হচ্ছে রাবিশ ও নিম্নমানের খোয়া

জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন একটি সড়ক নির্মাণকাজে রাবিশ ও নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার দুলালপুর বাজার থেকে রফিক চেয়ারম্যানের বাড়ি হয়ে বেজোরা পর্যন্ত সড়ক নির্মাণকাজে এ অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, নির্মাণকাজে মানসম্মত উপকরণ ব্যবহার না করায় সড়কটির স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ১৪ অক্টোবর (বুধবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক নির্মাণকাজে ইটের খোয়ার পাশাপাশি ভাঙা ভবনের অবশিষ্টাংশ বা রাবিশ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  সামাজিক মাধ্যমে পরিচয়, নতুন স্বপ্ন গড়তে বাড়িছাড়া ৪ ছাত্রী

স্থানীয়দের আশঙ্কা, নির্মাণসামগ্রীর মান যথাযথভাবে নিশ্চিত করা না হলে সড়কটি অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে সরকারি অর্থ ব্যয়ের কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হবেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, কার্যাদেশ ও নির্ধারিত কারিগরি শর্ত অনুযায়ী সড়ক নির্মাণে মানসম্মত উপকরণ ব্যবহার করা বাধ্যতামূলক। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সত্য হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। তাঁদের আশঙ্কা, নির্মাণকাজে গুণগত মান বজায় না থাকলে অল্প সময়ের মধ্যেই সড়কে ভাঙন, দেবে যাওয়া ও অন্যান্য ক্ষয়ক্ষতি দেখা দিতে পারে। এ বিষয়ে বক্তব্য জানতে কুমিল্লা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  ঝুঁকির মুখে সদরপুরের ৯২ নং শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

স্থানীয়রা সড়কটির নির্মাণকাজের মান যাচাই, ব্যবহৃত উপকরণের গুণগত পরীক্ষা এবং কার্যাদেশ অনুযায়ী কাজ সম্পন্ন হচ্ছে কি না তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং মানসম্মত উপকরণ ব্যবহার নিশ্চিত করতে এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  চিলমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
Tag :
জনপ্রিয় পোস্ট

মেহেন্দিগঞ্জে শান্তিপূর্ণ পূজা নিশ্চিতে মাঠে পুলিশ, পূজামণ্ডপ পরিদর্শনে ওসি

ব্রাহ্মণপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবহৃত হচ্ছে রাবিশ ও নিম্নমানের খোয়া

আপডেটের সময়: ০২:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন একটি সড়ক নির্মাণকাজে রাবিশ ও নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। উপজেলার দুলালপুর বাজার থেকে রফিক চেয়ারম্যানের বাড়ি হয়ে বেজোরা পর্যন্ত সড়ক নির্মাণকাজে এ অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, নির্মাণকাজে মানসম্মত উপকরণ ব্যবহার না করায় সড়কটির স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ১৪ অক্টোবর (বুধবার) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক নির্মাণকাজে ইটের খোয়ার পাশাপাশি ভাঙা ভবনের অবশিষ্টাংশ বা রাবিশ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  সামাজিক মাধ্যমে পরিচয়, নতুন স্বপ্ন গড়তে বাড়িছাড়া ৪ ছাত্রী

স্থানীয়দের আশঙ্কা, নির্মাণসামগ্রীর মান যথাযথভাবে নিশ্চিত করা না হলে সড়কটি অল্প সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে সরকারি অর্থ ব্যয়ের কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হবেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, কার্যাদেশ ও নির্ধারিত কারিগরি শর্ত অনুযায়ী সড়ক নির্মাণে মানসম্মত উপকরণ ব্যবহার করা বাধ্যতামূলক। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সত্য হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। তাঁদের আশঙ্কা, নির্মাণকাজে গুণগত মান বজায় না থাকলে অল্প সময়ের মধ্যেই সড়কে ভাঙন, দেবে যাওয়া ও অন্যান্য ক্ষয়ক্ষতি দেখা দিতে পারে। এ বিষয়ে বক্তব্য জানতে কুমিল্লা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও চোলাই মদ জব্দ, আটক ৩

স্থানীয়রা সড়কটির নির্মাণকাজের মান যাচাই, ব্যবহৃত উপকরণের গুণগত পরীক্ষা এবং কার্যাদেশ অনুযায়ী কাজ সম্পন্ন হচ্ছে কি না তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং মানসম্মত উপকরণ ব্যবহার নিশ্চিত করতে এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী, প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস