
শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান মাস আল্লাহর নাযাত রহমাত মাগফিরাতের মাস এই মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের আসায় মুমিনগনেরা ত্রিশ দিন রোজা রেখে থাকেন তারই ধারাবাহিকতায় (১৩ মার্চ ) শুক্রবার বাদ আছর বাবুল হাওলাদারের নিজ বাস ভবনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, চিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন, চিলা ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ মোঃ বাবুল হাওলাদার, সাবেক ইউপি সদস্য মোঃ জালাল মুছাল্লি,উপজেলা কৃষক দলের সভাপতি ওয়াদুদ হাওলাদার, মোংলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাছির মুছাল্লি সহ এছাড়াও সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিল পরিচালনা করেন বৈদ্যমারি বাজার জামে মসজিদের ইমাম আব্দুল করিম মুছাল্লি।
দোয়া ও মাহফিল শেষে আমন্ত্রিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়। এই বিষয় জানতে চাইলে মোঃ বাবুল হাওলাদার বলেন”আমি বিগত ১৭ বছর আগেও সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে পবিত্র রমজানে মাসে আমার নিজ উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছি।এই বছর বিএনপি সরকার ক্ষমতায় আমি সেই আগের ধারাবাহিকতা ধরে রেখেছি।
প্রতিবেদকের নাম 



















