Dhaka ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টাঙ্গাইলে ১৪৬টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৯ লক্ষাধিক টাকার অনুদানের চেক হস্তান্তর: জেলা প্রশাসকের উদ্যোগে বিতরণ সম্পূর্ণ। পবায় ডেঙ্গু প্রতিরোধেি অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত ডা. টিপুর উদ্যোগে বদলে যাচ্ছে মান্দার উন্নয়নচিত্র, অনুমোদন ৪ কোটি ৩৫ লাখ টাকার প্রকল্প শ্রীপুরে বিশেষ অভিযানে ৩০০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জালে অগ্নিসংযোগ। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে শিশুর মরদেহ উদ্ধার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন। প্রতিমন্ত্রীর শেখ ফরিদুল ইসলামের শার্শায় আগমন উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত দৈনিক জনতা শিগগিরই গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হবে: ওবায়দুর রহমান শাহীন শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ। আটোয়ারীর দিঘিপাড়ায় আগাছা নাশক স্প্রেতে ৩০ বিঘা জমির ধান ধ্বংস

বাঙ্গরায় আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার আসামি পিন্টু বাঞ্ছারামপুর থেকে গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ সময় দেখুন

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় দায়ের করা চাঞ্চল্যকর আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মো. পিন্টু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৩ সেপ্টেম্বর সংঘটিত এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে বাঙ্গরা বাজার থানার উত্তর পেন্নাই এলাকায় নিজ বসতবাড়িতে হামলার শিকার হন স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন। পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ​এ ঘটনায় নিহতের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।​চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর অপরাধীদের গ্রেফতারে বিশেষ নজরদারি শুরু করে জেলা পুলিশ। কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় বাঙ্গরা বাজার থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে পিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত পিন্টু মিয়া উত্তর পেন্নাই এলাকার মৃত ধবীর মুন্সির ছেলে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আনোয়ার হোসেন হত্যায় সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। ​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  নগরকান্দায় দেশীয় মাছ রক্ষায় মৎস্য অধিদপ্তরের অভিযান: চায়না দুয়ারি জাল ধ্বংস ও ভেসাল উচ্ছেদ
Tag :
জনপ্রিয় পোস্ট

টাঙ্গাইলে ১৪৬টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৯ লক্ষাধিক টাকার অনুদানের চেক হস্তান্তর: জেলা প্রশাসকের উদ্যোগে বিতরণ সম্পূর্ণ।

বাঙ্গরায় আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার আসামি পিন্টু বাঞ্ছারামপুর থেকে গ্রেফতার

আপডেটের সময়: ০৪:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার বাঙ্গরা বাজার থানায় দায়ের করা চাঞ্চল্যকর আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি মো. পিন্টু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৩ সেপ্টেম্বর সংঘটিত এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে বাঙ্গরা বাজার থানার উত্তর পেন্নাই এলাকায় নিজ বসতবাড়িতে হামলার শিকার হন স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন। পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ​এ ঘটনায় নিহতের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।​চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর অপরাধীদের গ্রেফতারে বিশেষ নজরদারি শুরু করে জেলা পুলিশ। কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় বাঙ্গরা বাজার থানার একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত করে। পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে পিন্টু মিয়াকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত পিন্টু মিয়া উত্তর পেন্নাই এলাকার মৃত ধবীর মুন্সির ছেলে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আনোয়ার হোসেন হত্যায় সরাসরি অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন। ​পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে কেরাত, হামদ-নাত ও ক্রীড়া প্রতিযোগিতা