Dhaka ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ ফরিদপুরে দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে ছাত্রশিবিরের ‘অদম্য জুলাই’ মিছিল অনুষ্ঠিত দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ বগুড়ায় আরডিএর ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত ভুয়া অগ্রগতি দেখিয়ে শতভাগ বিল উত্তোলন: ডিমলায় অসম্পূর্ণ সীমানা প্রাচীরে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ দিন-দুপুরে ভুয়া প্রশাসনিক কর্মকর্তা দিয়ে ৪ লক্ষ ২৬ হাজার টাকা ছিনতাই উৎসবমুখর পরিবেশে বানিসর (কালীতলা) বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত বন্যাকবলিত শীলকূপে এনামুল হকের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ১২০০ জন

বাকলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার, নারী গ্রেপ্তার

তানবীরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে নতুন ফিশারীঘাট-সংলগ্ন ভেড়া মার্কেট এলাকার শিমুর কলোনিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি কক্ষ থেকে মাসুমা ওরফে সীমা ওরফে শিমু (৪৬) নামে এক নারীকে আটক করা হয়। অভিযানকালে তাঁর কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট, ৫০ পুরিয়া গাঁজা (প্রায় ৩০০ গ্রাম) এবং মাদক বিক্রির অভিযোগে ২ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
বাকলিয়া থানার তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ওই নারীর বিরুদ্ধে পূর্বেও পাঁচটি মাদক মামলা রয়েছে। ওসি জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পেরেন্টস ডে- ২০২৬ অনুষ্ঠিত: প্রধান অতিথি সাংসদ আবু সুফিয়ান
Tag :
জনপ্রিয় পোস্ট

বদলগাছীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে উন্নয়ন সহায়তা বিতরণ

বাকলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার, নারী গ্রেপ্তার

আপডেটের সময়: ০৬:১৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

তানবীরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে নতুন ফিশারীঘাট-সংলগ্ন ভেড়া মার্কেট এলাকার শিমুর কলোনিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি কক্ষ থেকে মাসুমা ওরফে সীমা ওরফে শিমু (৪৬) নামে এক নারীকে আটক করা হয়। অভিযানকালে তাঁর কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট, ৫০ পুরিয়া গাঁজা (প্রায় ৩০০ গ্রাম) এবং মাদক বিক্রির অভিযোগে ২ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।
বাকলিয়া থানার তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ওই নারীর বিরুদ্ধে পূর্বেও পাঁচটি মাদক মামলা রয়েছে। ওসি জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামসহ ৩ বিভাগে অতিভারি বর্ষণের আভাস