Dhaka ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে রাতভর মোবাইল কোর্ট: মাদকাসক্তের এক বছর কারাদণ্ড, জুয়ার আসর উচ্ছেদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১৭৬ সময় দেখুন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়নে মাদক ও জুয়ার বিরুদ্ধে রাতভর মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। পৃথক অভিযানে এক মাদকাসক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জুয়ার আসর উচ্ছেদ করা হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাতে রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।অভিযানে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নয়াদিঘীর পাড় এলাকার মো. কামাল উদ্দিন (৪৪)কে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। মোবাইল কোর্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত অবস্থায় পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। অভিযানের সময় তার বৃদ্ধা মাকে মারধর এবং নিজের মেয়ের সঙ্গে অপ্রীতিকর আচরণের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় তার বসতঘর থেকে মাদক সেবনের বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  স্বর্ণগ্রাম-দাড়িদহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন সুবিধাবঞ্চিতরা

একই রাতে পুকুরিয়া ইউনিয়নের মোনায়েম শাহ বাজার এলাকায় ক্যারম খেলার আড়ালে পরিচালিত জুয়ার আসরে অভিযান চালানো হলে উপস্থিত জুয়াড়িরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পড়ে থাকা দুটি ক্যারম বোর্ড ভেঙে বিনষ্ট করা হয়।এ ছাড়া সরকারি জায়গা দখল করে স্থাপিত একটি পানের দোকানে জুয়া ও মাদকের আসর বসানোর অভিযোগে অভিযান চালিয়ে দোকানটি উচ্ছেদ করা হয়। তবে ঘটনাস্থলে মাদক সেবন বা সংরক্ষণের পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় কাউকে শাস্তি দেওয়া হয়নি।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, মাদক, জুয়া এবং জনশৃঙ্খলা বিনষ্টকারী সব ধরনের অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আরও পড়ুনঃ  ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের শোভাযাত্রা
Tag :
জনপ্রিয় পোস্ট

বাঁশখালীতে রাতভর মোবাইল কোর্ট: মাদকাসক্তের এক বছর কারাদণ্ড, জুয়ার আসর উচ্ছেদ

আপডেটের সময়: ১২:৫৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:  চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়নে মাদক ও জুয়ার বিরুদ্ধে রাতভর মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। পৃথক অভিযানে এক মাদকাসক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং জুয়ার আসর উচ্ছেদ করা হয়েছে।বৃহস্পতিবার দিবাগত রাতে রামদাস মুন্সির হাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।অভিযানে সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও নয়াদিঘীর পাড় এলাকার মো. কামাল উদ্দিন (৪৪)কে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। মোবাইল কোর্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি মাদকাসক্ত অবস্থায় পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। অভিযানের সময় তার বৃদ্ধা মাকে মারধর এবং নিজের মেয়ের সঙ্গে অপ্রীতিকর আচরণের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় তার বসতঘর থেকে মাদক সেবনের বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট আইনে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  সরকারি চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত হওয়ার প্রায় সাত বছর পর,চুক্তিভিত্তিক নিয়োগ

একই রাতে পুকুরিয়া ইউনিয়নের মোনায়েম শাহ বাজার এলাকায় ক্যারম খেলার আড়ালে পরিচালিত জুয়ার আসরে অভিযান চালানো হলে উপস্থিত জুয়াড়িরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পড়ে থাকা দুটি ক্যারম বোর্ড ভেঙে বিনষ্ট করা হয়।এ ছাড়া সরকারি জায়গা দখল করে স্থাপিত একটি পানের দোকানে জুয়া ও মাদকের আসর বসানোর অভিযোগে অভিযান চালিয়ে দোকানটি উচ্ছেদ করা হয়। তবে ঘটনাস্থলে মাদক সেবন বা সংরক্ষণের পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় কাউকে শাস্তি দেওয়া হয়নি।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, মাদক, জুয়া এবং জনশৃঙ্খলা বিনষ্টকারী সব ধরনের অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আরও পড়ুনঃ  কাগজপত্রে ‘রপ্তানি’ সাড়ে ৫ কোটি টাকা বাস্তবে কন্টেইনার খালি