Dhaka ০২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিলেটে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্টার সনদ লাভ করলো এপেক্স ক্লাব অফ মাতামুহুরি বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই। দুই পুলিশ সদস্যকে মারধর, পিকআপ ভাঙচুর; আটক চার নারী ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১২২তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত বগুড়ার ইতিহাস-ঐতিহ্যের চিত্রকর্মে সাজছে ওভারপাসের দেয়াল, পরিদর্শনে এমপি বাদশা টেকনাফে নিহত সেনাসদস্য তিতাস শেখের মৃত্যুতে প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গভীর শোক কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে জামায়াতের কর্মী সমাবেশ জেলা আমীর নুর আহমদ আনোয়ারী মাঠজুড়ে সোনালী ধানের সমারোহ: পাকা ধানের শীষে কৃষকের মুখে হাসির ঝিলিক সিরাজদিখানের বালুচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩টি দোকান ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিডি ক্লিন টিমের পরিচ্ছন্নতা অভিযান

বর্ণাঢ্য আয়োজনে চার্টার সনদ লাভ করলো এপেক্স ক্লাব অফ মাতামুহুরি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২২ সময় দেখুন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চার্টার সনদ লাভ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের নতুন শাখা ‘এপেক্স ক্লাব অফ মাতামুহুরি’। ৬ অক্টোবর ২০২৬ইং রাতে চকরিয়া পৌর শহরের ইয়ামী রেস্টুরেন্টে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই চার্টার সনদ প্রদান ও গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এপেক্স ক্লাব অফ মাতামুহুরির পক্ষে চার্টার সনদ গ্রহণ করেন ক্লাবের ফাউন্ডার ও চার্টার সভাপতি এপে এ ইউ এম শহীদুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার্টার সনদ তুলে দেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে অ্যাডভোকেট শওকত আলী পিন্টু। এপেক্স ক্লাব অফ মাতামুহুরির চার্টার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীত জাতীয় সভাপতি এপে ইলিয়াস জসিম, জাতীয় সহ-সভাপতি এপে নজরুল ইসলাম, জাতীয় সেবা পরিচালক এপে অ্যাডভোকেট মীর মো. ফেরদৌস আলম সেলিম এবং জেলা গভর্নর (ডিstrict ৩) এপে এম এম এইচ ইয়াসির আরাফাত চৌধুরী।
অনুষ্ঠানে মাতামুহুরি ক্লাবের চার্টার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপে নকিব, এপে এরশাদ, এপে আলী হায়দার, এপে মানিক, এপে মিজান, এপে হাসান ও এপে টিপু।

আরও পড়ুনঃ  গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ দেড় শতাধিক কারখানায় ছুটি

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ক্লাবের সাবেক ও বর্তমান সভাপতি, বান্দরবান ক্লাবের ফাউন্ডার এপে হাবীব, চকরিয়া ক্লাবের সাবেক সভাপতি এপে নোমান আব্বাসী, চকরিয়া সিটির সভাপতি এপে হোসাইন, পেকুয়া ক্লাবের ফাউন্ডার এপে আব্দুল্লাহ, সভাপতি এপে দিদার, এপে রাজী এবং অপরূপা ক্লাবের ফাউন্ডার এপে রুনা। অনুষ্ঠানে অন্যান্য ক্লাবের বিপুল সংখ্যক এপেক্সিয়ান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সভাপতি এপে অ্যাডভোকেট শওকত আলী পিন্টু বলেন, “এপেক্স আন্দোলনকে বেগবান করতে এবং আর্তমানবতার সেবায় এপেক্স ক্লাব অফ মাতামুহুরি চকরিয়া অঞ্চলে এক অনন্য ভূমিকা পালন করবে।” চার্টার সভাপতি এপে এ ইউ এম শহীদুল্লাহ ক্লাবের ভবিষ্যৎ সেবামূলক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন

আরও পড়ুনঃ  মেঘের ভেলায় ভাসে বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম
Tag :
জনপ্রিয় পোস্ট

সিলেটে শিরিন মেমোরিয়াল ট্রাস্টের ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

বর্ণাঢ্য আয়োজনে চার্টার সনদ লাভ করলো এপেক্স ক্লাব অফ মাতামুহুরি

আপডেটের সময়: ০৯:৩০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চার্টার সনদ লাভ করেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের নতুন শাখা ‘এপেক্স ক্লাব অফ মাতামুহুরি’। ৬ অক্টোবর ২০২৬ইং রাতে চকরিয়া পৌর শহরের ইয়ামী রেস্টুরেন্টে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই চার্টার সনদ প্রদান ও গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এপেক্স ক্লাব অফ মাতামুহুরির পক্ষে চার্টার সনদ গ্রহণ করেন ক্লাবের ফাউন্ডার ও চার্টার সভাপতি এপে এ ইউ এম শহীদুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চার্টার সনদ তুলে দেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপে অ্যাডভোকেট শওকত আলী পিন্টু। এপেক্স ক্লাব অফ মাতামুহুরির চার্টার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীত জাতীয় সভাপতি এপে ইলিয়াস জসিম, জাতীয় সহ-সভাপতি এপে নজরুল ইসলাম, জাতীয় সেবা পরিচালক এপে অ্যাডভোকেট মীর মো. ফেরদৌস আলম সেলিম এবং জেলা গভর্নর (ডিstrict ৩) এপে এম এম এইচ ইয়াসির আরাফাত চৌধুরী।
অনুষ্ঠানে মাতামুহুরি ক্লাবের চার্টার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এপে নকিব, এপে এরশাদ, এপে আলী হায়দার, এপে মানিক, এপে মিজান, এপে হাসান ও এপে টিপু।

আরও পড়ুনঃ  মেঘের ভেলায় ভাসে বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ক্লাবের সাবেক ও বর্তমান সভাপতি, বান্দরবান ক্লাবের ফাউন্ডার এপে হাবীব, চকরিয়া ক্লাবের সাবেক সভাপতি এপে নোমান আব্বাসী, চকরিয়া সিটির সভাপতি এপে হোসাইন, পেকুয়া ক্লাবের ফাউন্ডার এপে আব্দুল্লাহ, সভাপতি এপে দিদার, এপে রাজী এবং অপরূপা ক্লাবের ফাউন্ডার এপে রুনা। অনুষ্ঠানে অন্যান্য ক্লাবের বিপুল সংখ্যক এপেক্সিয়ান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সভাপতি এপে অ্যাডভোকেট শওকত আলী পিন্টু বলেন, “এপেক্স আন্দোলনকে বেগবান করতে এবং আর্তমানবতার সেবায় এপেক্স ক্লাব অফ মাতামুহুরি চকরিয়া অঞ্চলে এক অনন্য ভূমিকা পালন করবে।” চার্টার সভাপতি এপে এ ইউ এম শহীদুল্লাহ ক্লাবের ভবিষ্যৎ সেবামূলক কার্যক্রম পরিচালনায় সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেন

আরও পড়ুনঃ  ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াতি মাস উপলক্ষে ভোলায় সদস্যগ্রহণ ও দাওয়াতি কার্যক্রম