Dhaka ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রানীগঞ্জ বাজারে প্রধান সড়কটি এখন এলাকাবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যা, বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, পাহাড় ধসে দুই ভাই-বোনের মৃত্যু প্রবল বর্ষণে আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, ভোগান্তিতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গুনিয়ায় জনদুর্ভোগ চরমে, ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু-কালভার্ট, বিচ্ছিন্ন যোগাযোগ সহানুভূতি নয়, কর্মসংস্থানের পথ ‘ওজন দাদুর’ পাশে ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা আশঙ্কাজনক অবস্থায় ফাইম নোয়াখালীতে রাতের আঁধারে অধ্যক্ষের কক্ষ খুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদলের অভিযোগ চৌধুরী হাট ডিগ্রি কলেজ সভাপতির বিরুদ্ধে মুখে ভাষা নেই, রংতুলির আঁচড়ে ক্যানভাসে কথা বলে সাবা পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারি আটক

ফরিদপুরে রওশনআরা নাছরীন নামে এক নারীর কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী

বিশেষ প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাখুন্ডা তথা গেরদা এলাকার বাসিন্দাদের উদ্যোগে সোমবার (৭ জুলাই) বাখুন্ডা বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা রওশনআরা নাছরীন মনি (রোশনা)-এর বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের বেআইনি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত বলে এলাকাবাসীরা জানান। এলাকাবাসীর দাবি, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।
মানববন্ধনে উপস্থিত কয়েকজন বাসিন্দা আরও অভিযোগ করেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসহায় মানুষকে নানা কৌশলে ব্ল্যাংক চেক ও স্টামে স্বাক্ষর নিয়ে বিপদে ফেলে সুদের কারবার পরিচালনা এবং মামলা-মোকদ্দমার মাধ্যমে হয়রানির মতো একাধিক ঘটনা ঘটেছে। সরেজমিনে দেখা যায় একাধিক মামলার বাদী রওশন আরা নাসরিন এবং সবগুলোর মামলার সাক্ষী একই সঙ্ঘবদ্ধ চক্র। এসময় এলাকাবাসীরা জানান বিউটি পার্লারের আরালেও অনৈতিক কাজ পরিচালনা করে থাকেন। আবার কখনো কখনো নিজেকে অ্যাডভোকেট হিসেবে পরিচয় দেন। এলাকাবাসীরা জানান এই রোশনারা নাসরিন একাধিক বিয়ে করেছেন ব্ল্যাকমেল এর মাধ্যমে মোটা অংকের দেনমোহর ধার্য করে পরবর্তীতে ছাড়াছাড়ি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এছাড়া তাঁরা আরও বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করেন, যার মধ্যে অনৈতিক কর্মকাণ্ড, প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগও রয়েছে।
বক্তারা বলেন, বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
মানববন্ধন থেকে ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়, যাতে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং সাধারণ মানুষ যেন অযথা হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা হয়। রওশনআরা নাছরীন মনি (রোশনা)-এর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সাথে মুঠোফোনে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের বিভিন্ন স্থানে তীব্র জলযট: চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ
Tag :
জনপ্রিয় পোস্ট

রানীগঞ্জ বাজারে প্রধান সড়কটি এখন এলাকাবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে

ফরিদপুরে রওশনআরা নাছরীন নামে এক নারীর কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী

আপডেটের সময়: ০৪:২২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

বিশেষ প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাখুন্ডা তথা গেরদা এলাকার বাসিন্দাদের উদ্যোগে সোমবার (৭ জুলাই) বাখুন্ডা বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা রওশনআরা নাছরীন মনি (রোশনা)-এর বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের বেআইনি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত বলে এলাকাবাসীরা জানান। এলাকাবাসীর দাবি, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।
মানববন্ধনে উপস্থিত কয়েকজন বাসিন্দা আরও অভিযোগ করেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে অসহায় মানুষকে নানা কৌশলে ব্ল্যাংক চেক ও স্টামে স্বাক্ষর নিয়ে বিপদে ফেলে সুদের কারবার পরিচালনা এবং মামলা-মোকদ্দমার মাধ্যমে হয়রানির মতো একাধিক ঘটনা ঘটেছে। সরেজমিনে দেখা যায় একাধিক মামলার বাদী রওশন আরা নাসরিন এবং সবগুলোর মামলার সাক্ষী একই সঙ্ঘবদ্ধ চক্র। এসময় এলাকাবাসীরা জানান বিউটি পার্লারের আরালেও অনৈতিক কাজ পরিচালনা করে থাকেন। আবার কখনো কখনো নিজেকে অ্যাডভোকেট হিসেবে পরিচয় দেন। এলাকাবাসীরা জানান এই রোশনারা নাসরিন একাধিক বিয়ে করেছেন ব্ল্যাকমেল এর মাধ্যমে মোটা অংকের দেনমোহর ধার্য করে পরবর্তীতে ছাড়াছাড়ি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এছাড়া তাঁরা আরও বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপন করেন, যার মধ্যে অনৈতিক কর্মকাণ্ড, প্রতারণা ও ব্ল্যাকমেইলের অভিযোগও রয়েছে।
বক্তারা বলেন, বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।
মানববন্ধন থেকে ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়, যাতে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় এবং সাধারণ মানুষ যেন অযথা হয়রানির শিকার না হন তা নিশ্চিত করা হয়। রওশনআরা নাছরীন মনি (রোশনা)-এর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সাথে মুঠোফোনে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি।

আরও পড়ুনঃ  নাগরপুরে দপ্তিয়র ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত যুবদল নেতা রবিউল ইসলাম নবী