Dhaka ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬” উপলক্ষে নেত্রকোণায় গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে স্বর্ণবার বেনাপোল দিয়ে ভারতে পাচারের সময় কাস্টম থেকে আটক ১ পাসপোর্টধারী জুলাই থেকে গণঅভ্যুত্থান বদলে যাওয়া বাংলাদেশের ইতিহাসের মোড় মান্দায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা চিলমারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত মান্দায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ চট্টগ্রামে ঐতিহাসিক ফ্যাসিবাদ বিরোধী গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন আটোয়ারীতে সন্ধ্যা নামলেও নামেনি জাতীয় পতাকা, ২৬ নং গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবহেলা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাজাহানপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ

প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ঢাকার ডিসি ফরিদা খানম

কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্টার: প্রতিবন্ধিতা যেন কোনো মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য সমাজের সব স্তরে সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। ০৪ আগস্ট, ২০২৬​মঙ্গলবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশীজন সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফরিদা খানম বলেন, “একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়ন তখনই অর্থবহ এবং টেকসই হয়, যখন সেই উন্নয়নের সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। প্রতিবন্ধী ব্যক্তিরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নন; তাঁরা আমাদেরই নাগরিক, স্বজন এবং উন্নয়নযাত্রার অংশ। তাঁদের বাদ দিয়ে কোনো উন্নয়ন পূর্ণাঙ্গ হতে পারে না।”

আরও পড়ুনঃ  ফরিদপুর জুলাই দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

​তিনি জোর দিয়ে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন দয়া বা অনুকম্পা নয়, বরং অধিকার, সুযোগ ও মর্যাদা। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
​সভায় সার্বজনীন প্রবেশগম্যতার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গণপরিবহন, ফুটপাত ও বিনোদনকেন্দ্রসহ সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী প্রতিটি স্থাপনা প্রতিবন্ধীবান্ধব করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আইন ও নীতিমালা প্রণয়নের পাশাপাশি এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
​তিনি আরও উল্লেখ করেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁদের সরাসরি সম্পৃক্ত করা আবশ্যক। কারণ নিজেদের প্রয়োজন ও সম্ভাবনার কথা তাঁরা নিজেরাই সবচেয়ে ভালো তুলে ধরতে পারেন। ​‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর সহায়তায় দুই বছরব্যাপী পরিচালিত প্রকল্পের প্রশংসা করে জেলা প্রশাসক সিএসআইডি, সুইড বাংলাদেশ, বি-স্ক্যান, আমডা বাংলাদেশ এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। ​সভায় উপস্থিত অংশীজন সংগঠনের প্রতিনিধিরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং সমাজিক মর্যাদা নিশ্চিতকরণে নিজ নিজ অভিজ্ঞতা ও বেশ কিছু সুপারিশ তুলে ধরেন।

আরও পড়ুনঃ  নাগরপুরে চারটি নতুন শিক্ষা ভবনের উদ্বোধন করলেন এমপি রবিউল আউয়াল লাভলু
Tag :
জনপ্রিয় পোস্ট

মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের চেষ্টা

প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ঢাকার ডিসি ফরিদা খানম

আপডেটের সময়: ০৭:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্টার: প্রতিবন্ধিতা যেন কোনো মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও সামনে এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য সমাজের সব স্তরে সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম। ০৪ আগস্ট, ২০২৬​মঙ্গলবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশীজন সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফরিদা খানম বলেন, “একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়ন তখনই অর্থবহ এবং টেকসই হয়, যখন সেই উন্নয়নের সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছায়। প্রতিবন্ধী ব্যক্তিরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নন; তাঁরা আমাদেরই নাগরিক, স্বজন এবং উন্নয়নযাত্রার অংশ। তাঁদের বাদ দিয়ে কোনো উন্নয়ন পূর্ণাঙ্গ হতে পারে না।”

আরও পড়ুনঃ  ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

​তিনি জোর দিয়ে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন দয়া বা অনুকম্পা নয়, বরং অধিকার, সুযোগ ও মর্যাদা। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
​সভায় সার্বজনীন প্রবেশগম্যতার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গণপরিবহন, ফুটপাত ও বিনোদনকেন্দ্রসহ সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী প্রতিটি স্থাপনা প্রতিবন্ধীবান্ধব করতে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। আইন ও নীতিমালা প্রণয়নের পাশাপাশি এর যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
​তিনি আরও উল্লেখ করেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁদের সরাসরি সম্পৃক্ত করা আবশ্যক। কারণ নিজেদের প্রয়োজন ও সম্ভাবনার কথা তাঁরা নিজেরাই সবচেয়ে ভালো তুলে ধরতে পারেন। ​‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর সহায়তায় দুই বছরব্যাপী পরিচালিত প্রকল্পের প্রশংসা করে জেলা প্রশাসক সিএসআইডি, সুইড বাংলাদেশ, বি-স্ক্যান, আমডা বাংলাদেশ এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের কাজের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। ​সভায় উপস্থিত অংশীজন সংগঠনের প্রতিনিধিরা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার রক্ষা, অবকাঠামোগত উন্নয়ন এবং সমাজিক মর্যাদা নিশ্চিতকরণে নিজ নিজ অভিজ্ঞতা ও বেশ কিছু সুপারিশ তুলে ধরেন।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে গ্রাহকদের অর্ধ কোটি টাকা নিয়ে উধাও সমিতির লোকজন