Dhaka ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রবল বর্ষণে আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, ভোগান্তিতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গুনিয়ায় জনদুর্ভোগ চরমে, ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু-কালভার্ট, বিচ্ছিন্ন যোগাযোগ সহানুভূতি নয়, কর্মসংস্থানের পথ ‘ওজন দাদুর’ পাশে ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা আশঙ্কাজনক অবস্থায় ফাইম নোয়াখালীতে রাতের আঁধারে অধ্যক্ষের কক্ষ খুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদলের অভিযোগ চৌধুরী হাট ডিগ্রি কলেজ সভাপতির বিরুদ্ধে মুখে ভাষা নেই, রংতুলির আঁচড়ে ক্যানভাসে কথা বলে সাবা পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারি আটক হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী ঢাকায় ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন স্কুল টিম গঠনের নির্দেশ: জেলা প্রশাসক

পিছু হটবে না ইরান, কড়া হুঁশিয়ার বার্তা গালিবাফের

আন্তর্জাতিক ডেস্কঃ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা পর ইরানের আলোচনা দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কড়া ভাষায় একটি পোস্টে লিখেছেন। তিনি বলেছেন, আমরা পিছু হটা বা আত্মসমর্পণ করার পাত্র নই। বুধবার (৮ জুলাই) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো উল্লেখ করে ইরানি পার্লামেন্টের স্পিকার যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে লিখেন, দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন শেষ, আপনারা কোথাও পৌঁছাতে পারবেন না। হরমুজ প্রণালিতে ইরানের ওপর বিধি-নিষেধ আরোপ, নতুন করে সামরিক হামলার ক্রমাগত হুমকি, ইরানের দক্ষিণাঞ্চলে আক্রমণ, তেল খাতের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ এবং লেবাননে ইসরাইলের অব্যাহত আগ্রাসন ও হামলা’কে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ১৪ দফার সমঝোতার লঙ্ঘন বলে অভিহিত করেছেন গালিবাফ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সমাপ্তি হয়েছে। ন্যাটো সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি তাদের সঙ্গে আর কোনো চুক্তি করতে চাইনা, তারা নিকৃষ্ট।

আরও পড়ুনঃ  খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাংকারে হামলার জবাবে মঙ্গলবার (৭ জুলাই) ইরানের ওপর আবারও “শক্তিশালী” হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এনিয়ে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, তারা ইরানের ওপর ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের চালানো হামলার জেরে পাল্টা জবাব দিয়েছে ইরান। তেহরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডস করপস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌ ও বিমানবাহিনী যৌথভাবে এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার ৮৫টি স্থানে হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকায় ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন স্কুল টিম গঠনের নির্দেশ: জেলা প্রশাসক
Tag :
জনপ্রিয় পোস্ট

প্রবল বর্ষণে আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, ভোগান্তিতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা

পিছু হটবে না ইরান, কড়া হুঁশিয়ার বার্তা গালিবাফের

আপডেটের সময়: ০৫:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

আন্তর্জাতিক ডেস্কঃ ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা পর ইরানের আলোচনা দলের প্রধান মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কড়া ভাষায় একটি পোস্টে লিখেছেন। তিনি বলেছেন, আমরা পিছু হটা বা আত্মসমর্পণ করার পাত্র নই। বুধবার (৮ জুলাই) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো উল্লেখ করে ইরানি পার্লামেন্টের স্পিকার যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে লিখেন, দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন শেষ, আপনারা কোথাও পৌঁছাতে পারবেন না। হরমুজ প্রণালিতে ইরানের ওপর বিধি-নিষেধ আরোপ, নতুন করে সামরিক হামলার ক্রমাগত হুমকি, ইরানের দক্ষিণাঞ্চলে আক্রমণ, তেল খাতের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ এবং লেবাননে ইসরাইলের অব্যাহত আগ্রাসন ও হামলা’কে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া ১৪ দফার সমঝোতার লঙ্ঘন বলে অভিহিত করেছেন গালিবাফ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সমাপ্তি হয়েছে। ন্যাটো সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমি তাদের সঙ্গে আর কোনো চুক্তি করতে চাইনা, তারা নিকৃষ্ট।

আরও পড়ুনঃ  শিশুদের সুশিক্ষা ও নৈতিকতায় গড়ে তুলতে হবে: ডা. জুবাইদা রহমান

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাংকারে হামলার জবাবে মঙ্গলবার (৭ জুলাই) ইরানের ওপর আবারও “শক্তিশালী” হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এনিয়ে ইউএস সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, তারা ইরানের ওপর ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের চালানো হামলার জেরে পাল্টা জবাব দিয়েছে ইরান। তেহরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডস করপস (আইআরজিসি) জানিয়েছে, তাদের নৌ ও বিমানবাহিনী যৌথভাবে এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান পরিচালনা করে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনার ৮৫টি স্থানে হামলা চালিয়েছে।

আরও পড়ুনঃ  সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী