Dhaka ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

ঢাকায় ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন স্কুল টিম গঠনের নির্দেশ: জেলা প্রশাসক

কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকা ও জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগরীসহ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষার সাথে শিখি আজ বুধবার (৮ জুলাই) পরিচ্ছন্নতা সবার কাজ এই প্রতিপাদ্য সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করা হবে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষকদের সমন্বয়ে একটি ‘ক্লিন স্কুল টিম’ গঠন করতে হবে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে কোথাও যাতে পানি জমে মশার বংশবিস্তার না করতে পারে সেজন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বলা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা, সেমিনার ও প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার

কমিটি গঠনের রূপরেখা: নির্দেশনা অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে সভাপতি করে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করতে হবে। কমিটিতে একজন অভিভাবক প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর বা উপজেলা নির্বাহী অফিসার মনোনীত প্রতিনিধি, দুইজন শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান প্রধান মনোনীত একজন শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব: জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, পরিচ্ছন্নতা কার্যক্রমটি শিক্ষামূলক ও সচেতনতামূলক হতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং কোনো অবস্থাতেই তাদের দিয়ে ঝুঁকিপূর্ণ, বিষাক্ত বা অস্বাস্থ্যকর বর্জ্য পরিষ্কার করানো যাবে না। নির্ধারিত রূপরেখা অনুযায়ী আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে কমিটি গঠন করে জেলা প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই উদ্যোগ বাস্তবায়িত হলে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণ বাড়বে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

ঢাকায় ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন স্কুল টিম গঠনের নির্দেশ: জেলা প্রশাসক

আপডেটের সময়: ০৬:২২:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকা ও জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগরীসহ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘ক্লিন স্কুল টিম’ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শিক্ষার সাথে শিখি আজ বুধবার (৮ জুলাই) পরিচ্ছন্নতা সবার কাজ এই প্রতিপাদ্য সামনে রেখে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করা হবে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষকদের সমন্বয়ে একটি ‘ক্লিন স্কুল টিম’ গঠন করতে হবে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে কোথাও যাতে পানি জমে মশার বংশবিস্তার না করতে পারে সেজন্য নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে বলা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা, সেমিনার ও প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কার্যক্রমে উৎসাহ দিতে পুরস্কারের ব্যবস্থাও রাখতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার

কমিটি গঠনের রূপরেখা: নির্দেশনা অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে সভাপতি করে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করতে হবে। কমিটিতে একজন অভিভাবক প্রতিনিধি, সংশ্লিষ্ট ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর বা উপজেলা নির্বাহী অফিসার মনোনীত প্রতিনিধি, দুইজন শিক্ষার্থী এবং প্রতিষ্ঠান প্রধান মনোনীত একজন শিক্ষক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষার্থীদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব: জেলা প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, পরিচ্ছন্নতা কার্যক্রমটি শিক্ষামূলক ও সচেতনতামূলক হতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং কোনো অবস্থাতেই তাদের দিয়ে ঝুঁকিপূর্ণ, বিষাক্ত বা অস্বাস্থ্যকর বর্জ্য পরিষ্কার করানো যাবে না। নির্ধারিত রূপরেখা অনুযায়ী আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে কমিটি গঠন করে জেলা প্রশাসনকে অবহিত করতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এই উদ্যোগ বাস্তবায়িত হলে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণ বাড়বে এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  লংমার্চে ৫-৬ হাজারের বদলে যাবে এক হাজার গাড়ি: এনসিপি