Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুরে পাটের বৈশ্বিক সম্ভাবনা নিয়ে জিআই স্বীকৃতিকে কাজে লাগিয়ে কর্মশালা হু হু করে বাড়ছে গোমতীর পানি, বিপাকে কুমিল্লার চরাঞ্চলের কৃষকরা রাঙ্গুনিয়ায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি হুমাম কাদের চৌধুরী দেলোয়ার হোসেন অগ্নিদগ্ধ হয়ে ইন্তেকাল করেছেন। তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত ঈশ্বরদীতে সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলুর মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ধসে গেল গোবরা সেতু, চরম দুর্ভোগে এলাকাবাসী দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে মাদক মামলার ভয় দেখিয়ে শিক্ষকদের কাছ থেকে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাহাড়ি ঢলের স্রোতে ভেসে বাঁশখালীতে দুই শিশুর মৃত্যু আদালতের আদেশ অমান্য করে তারাগঞ্জে জমি দখল হামলা ও শ্লীলতাহানির অভিযোগ

পাহাড়ি ঢলের স্রোতে ভেসে বাঁশখালীতে দুই শিশুর মৃত্যু

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারচড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বাহারচড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে আশিক (৮) এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা মো. মিরাজ (৬)। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজ নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল তারা। এ সময় পূর্ব দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে দুজনই ভেসে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন স্থানে পানির স্রোত বিপজ্জনক হয়ে ওঠায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  দুধকুমার নদীতে পানি কমলেও থামছে না ভাঙন কুড়িগ্রামে দিশেহারা নদীপাড়ের মানুষ

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বন্যা ও পাহাড়ি ঢলের সময় শিশুদের সবসময় নিবিড় নজরদারিতে রাখতে হবে এবং তীব্র স্রোতের পানির কাছাকাছি যেতে না দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুনঃ  বাউফলের অপহরণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুরে পাটের বৈশ্বিক সম্ভাবনা নিয়ে জিআই স্বীকৃতিকে কাজে লাগিয়ে কর্মশালা

পাহাড়ি ঢলের স্রোতে ভেসে বাঁশখালীতে দুই শিশুর মৃত্যু

আপডেটের সময়: ০৬:৫৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারচড়া ইউনিয়নের পৃথক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো বাহারচড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের মেহের আলী বাড়ির প্রবাসী কামাল উদ্দিনের ছেলে আশিক (৮) এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার বাসিন্দা মো. মিরাজ (৬)। পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে নিজ নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল তারা। এ সময় পূর্ব দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে দুজনই ভেসে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুই শিশুর আকস্মিক মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে পুরো এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন স্থানে পানির স্রোত বিপজ্জনক হয়ে ওঠায় শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  দীঘিনালা বাঘাছড়ি সাজেক সড়ক যোগাযোগ বিছিন্ন

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে দুই শিশুর মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বন্যা ও পাহাড়ি ঢলের সময় শিশুদের সবসময় নিবিড় নজরদারিতে রাখতে হবে এবং তীব্র স্রোতের পানির কাছাকাছি যেতে না দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।

আরও পড়ুনঃ  টানা বর্ষণে পাহাড়ি ঢল, জোয়ার ও বিদ্যুৎহীনতায় নাকাল বাঁশখালীবাসী