
মোঃ রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ব্যাপক পরিসরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলার মোট ২ লাখ ১০ হাজার ২৬৯ জন শিশুকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নায়িরুজ্জাম্মান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),জ্যোতি বিকাশ চন্দ্র জেলা স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচির আওতায় রবিবার সকাল থেকেই জেলার ১ হাজার ৬১৬টি কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলা একটি সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে শিশুদের এসব রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।
জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জাম্মান তার বক্তব্যে বলেন,
“এই টিকাদান কর্মসূচি সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে অভিভাবকদের সচেতন হতে হবে এবং নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা প্রদান নিশ্চিত করতে হবে।”
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আজ থেকে শুরু হওয়া এই টিকাদান কার্যক্রম আগামী ১০ মে ২০২৬ পর্যন্ত চলবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, নির্ধারিত সময়ে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে এসে টিকা প্রদান করে তাদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে।
প্রতিবেদকের নাম 


















