Dhaka ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জব্দ ৬,৩৯০ পিস চট্টগ্রাম বন্দরে কন্টেইনার গায়েব সক্রিয় জালিয়াতি চক্র কাউনিয়ায় দুই ছেলের মারামারি দেখে বাবার মৃত্যু চিলমারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ধুনটে যৌথ মোবাইল কোর্ট অভিযান মাদকসহ গ্রেফতার ও নিষিদ্ধ জাল ধ্বংস নাটোর লালপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত একাধিক শরণখোলায় স্থানীয় নির্বাচন ঘিরে সরগরম মাঠ, বদলাচ্ছে প্রার্থী সমীকরণ নাটোর বরাইগ্রামে বশিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে: নাটোরের জেলা প্রশাসক সাঘাটা কচুয়া হিন্দুপাড়ার শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার সরকারি কর্মচারী ঐক্য পরিষদের

রাব্বি রহমান, নীলফামারী: নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী আন্দোলন কর্মসূচি জোরদার করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়/ঐক্য পরিষদ। সংগঠনটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীসহ সারাদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ধারাবাহিকভাবে সমাবেশ, স্মারকলিপি প্রদান, প্রতিনিধি সভা এবং বিভিন্ন স্তরে আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তাদের দাবি, দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে তা কার্যকর করতে হবে। একই সঙ্গে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বেতন কাঠামোর বৈষম্য দূর করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহান মে দিবস উপলক্ষে ১ মে কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও পৃথক পৃথক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  স্বাস্থ্য সেবা বিভাগের নবনিযুক্ত সচিবকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

নীলফামারী জেলা সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেতারা জানান, দাবি আদায়ের লক্ষ্যে ইতোমধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে। এছাড়াও প্রতিনিধি সভা ও মতবিনিময় কর্মসূচির মাধ্যমে মাঠপর্যায়ের কর্মচারীদের সংগঠিত করা হচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, নবম পে-স্কেল বাস্তবায়ন সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। দাবি আদায়ে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জ সদরে ২৮৫.৭১ কেজি মাছের পোনা অবমুক্ত জলাশয় রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও
Tag :
জনপ্রিয় পোস্ট

রংপুরে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার, জব্দ ৬,৩৯০ পিস

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন জোরদার সরকারি কর্মচারী ঐক্য পরিষদের

আপডেটের সময়: ০৭:৩১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী: নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী আন্দোলন কর্মসূচি জোরদার করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়/ঐক্য পরিষদ। সংগঠনটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীসহ সারাদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে ধারাবাহিকভাবে সমাবেশ, স্মারকলিপি প্রদান, প্রতিনিধি সভা এবং বিভিন্ন স্তরে আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিন ধরে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তাদের দাবি, দ্রুত নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে তা কার্যকর করতে হবে। একই সঙ্গে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বেতন কাঠামোর বৈষম্য দূর করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহান মে দিবস উপলক্ষে ১ মে কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়েও পৃথক পৃথক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বেদে পল্লীর উন্নয়নে খাসজমি, সেলাই মেশিন ও ৫ লাখ টাকা বিতরণ

নীলফামারী জেলা সরকারি কর্মচারী ঐক্য পরিষদের নেতারা জানান, দাবি আদায়ের লক্ষ্যে ইতোমধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়েছে। এছাড়াও প্রতিনিধি সভা ও মতবিনিময় কর্মসূচির মাধ্যমে মাঠপর্যায়ের কর্মচারীদের সংগঠিত করা হচ্ছে।
নেতৃবৃন্দ আরও বলেন, নবম পে-স্কেল বাস্তবায়ন সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার। দাবি আদায়ে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।” তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

আরও পড়ুনঃ  ধুনটে পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১২, ইয়াবা উদ্ধার