Dhaka ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু কেরানীগঞ্জে ফার্নিচার শোরুমের ৩ তলা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার হোসেনপুরের উন্নয়নে কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক সোহানা নাসরিনের বৈঠক শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত বৃষ্টি ছাড়াই বজ্রপাত, ঠাকুরগাঁওয়ে গরুর মৃত্যু মোংলায় ভুয়া র‍্যাব পরিচয়কারী আটক গোবিন্দগঞ্জে মাদকসহ ২ জন কে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড অর্থ আত্মসাতের অভিযোগে বগুড়ার সাবেক পৌর প্রশাসক রাজিয়া সুলতানার বিরুদ্ধে তদন্তের নির্দেশ ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক কাউনিয়ার কুর্শায় নারী কৃষকদের উৎপাদিত দেশি হাঁস-মুরগি ও ডিমের হাট উদ্বোধন

নতুন মন্ত্রীদের বরণে প্রস্তুত সচিবালয়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৪৯ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ নতুন মন্ত্রীদের বরণে সাজসাজ রব, প্রস্তুত সচিবালয় নতুন মন্ত্রীদের বরণ করে নিতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রস্তুতি চলছে। আগামীকাল নতুন মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ে আসবেন। ফলে সচিবালয়জুড়ে শুরু হয়েছে ব্যাপক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জা কার্যক্রম। এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা কর্মব্যস্ত দিন পার করছেন। সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে এসব দৃশ্য চোখে পড়েছে। আজ মঙ্গলবার সচিবালয় ঘুরে দেখা গেছে, নতুন মন্ত্রীদের বরণ করে নিতে সচিবালয়ে এরই মধ্যে শেষ পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কয়েকটি মন্ত্রীর দপ্তরের বারান্দায় এখনও ঘষামাজার কাজ চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, তথ্য ও সম্প্রচার, আইনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সামনে আনা হয়েছে নতুন ফুলের টব।

আরও পড়ুনঃ  জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী

বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীদের কক্ষের অভ্যন্তরীণ সাজসজ্জা বদলে ফেলা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে বাড়তি ব্যস্ততা। নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর প্রস্তুতি যেন চোখে পড়ার মতো। সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা দায়িত্ব নিতে আসছে। তাই দপ্তরগুলোকে নতুন করে সাজানোর কাজে ব্যস্ত সবাই। নামফলক থেকে শুরু করে কক্ষের ভেতরের পরিবেশ-যেমন রুমের এসি, বাতিসহ আনুষঙ্গিক আসবাবপত্র-সবকিছুতেই পরিবর্তন আনা হয়েছে। তবে যেসব মন্ত্রণালয়ে নতুন মুখ আসছেন, সেখানে প্রস্তুতি একটু বেশি। পুরোনো মন্ত্রীরা ফিরলে কেবল আনুষ্ঠানিক প্রস্তুতিই যথেষ্ট বলে জানান তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ গ্রহণ শেষে আগামীকাল বুধবার সকাল ১১টায় নতুন মন্ত্রীরা নিজ নিজ দপ্তরে আসবেন। সচিবরা তাদের ফুল দিয়ে বরণ করে নেবেন এবং এরপরই তারা কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসবেন। এর পরপরই হয়তো মন্ত্রীরা অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, প্রতিক্রিয়া ব্যক্ত করবেন; আবার কেউ কেউ কর্মপরিকল্পনাও শেয়ার করবেন বলে জানা গেছে। তার আগে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, সব সময়ই পুরো সচিবালয় নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। আগামীকালও তাই হবে। প্রচলিত নিয়মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছাড়া সচিবালয়ে কোনো গাড়ি প্রবেশের অনুমতি নেই। এদিন সচিবালয়ের ভেতরে এবং বাইরে যাতে কোনো যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা থেকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে আজ মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ পড়িয়েছেন। এরপর ২৫ জন পূর্ণাঙ্গ মন্ত্রী, পরে ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। তার আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়ান।

আরও পড়ুনঃ  ফ্ল্যাটে মায়ের নিঃসঙ্গ মৃত্যু ছেলে সেই যুগ্মসচিবকে প্রত্যাহার

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট পেয়েছে ৭৭টি আসন।

Tag :
জনপ্রিয় পোস্ট

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

নতুন মন্ত্রীদের বরণে প্রস্তুত সচিবালয়

আপডেটের সময়: ০৭:১৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ নতুন মন্ত্রীদের বরণে সাজসাজ রব, প্রস্তুত সচিবালয় নতুন মন্ত্রীদের বরণ করে নিতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রস্তুতি চলছে। আগামীকাল নতুন মন্ত্রিসভার সদস্যরা সচিবালয়ে আসবেন। ফলে সচিবালয়জুড়ে শুরু হয়েছে ব্যাপক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জা কার্যক্রম। এ নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা কর্মব্যস্ত দিন পার করছেন। সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে এসব দৃশ্য চোখে পড়েছে। আজ মঙ্গলবার সচিবালয় ঘুরে দেখা গেছে, নতুন মন্ত্রীদের বরণ করে নিতে সচিবালয়ে এরই মধ্যে শেষ পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কয়েকটি মন্ত্রীর দপ্তরের বারান্দায় এখনও ঘষামাজার কাজ চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, তথ্য ও সম্প্রচার, আইনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সামনে আনা হয়েছে নতুন ফুলের টব।

আরও পড়ুনঃ  বন্ধ কারখানায় বিনিয়োগ টানতে রোড শো করবে সরকার: প্রধানমন্ত্রী

বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীদের কক্ষের অভ্যন্তরীণ সাজসজ্জা বদলে ফেলা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরাজ করছে বাড়তি ব্যস্ততা। নতুন নেতৃত্বকে স্বাগত জানানোর প্রস্তুতি যেন চোখে পড়ার মতো। সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা দায়িত্ব নিতে আসছে। তাই দপ্তরগুলোকে নতুন করে সাজানোর কাজে ব্যস্ত সবাই। নামফলক থেকে শুরু করে কক্ষের ভেতরের পরিবেশ-যেমন রুমের এসি, বাতিসহ আনুষঙ্গিক আসবাবপত্র-সবকিছুতেই পরিবর্তন আনা হয়েছে। তবে যেসব মন্ত্রণালয়ে নতুন মুখ আসছেন, সেখানে প্রস্তুতি একটু বেশি। পুরোনো মন্ত্রীরা ফিরলে কেবল আনুষ্ঠানিক প্রস্তুতিই যথেষ্ট বলে জানান তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, শপথ গ্রহণ শেষে আগামীকাল বুধবার সকাল ১১টায় নতুন মন্ত্রীরা নিজ নিজ দপ্তরে আসবেন। সচিবরা তাদের ফুল দিয়ে বরণ করে নেবেন এবং এরপরই তারা কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বসবেন। এর পরপরই হয়তো মন্ত্রীরা অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন, প্রতিক্রিয়া ব্যক্ত করবেন; আবার কেউ কেউ কর্মপরিকল্পনাও শেয়ার করবেন বলে জানা গেছে। তার আগে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত একজন নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, সব সময়ই পুরো সচিবালয় নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়। আগামীকালও তাই হবে। প্রচলিত নিয়মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার ছাড়া সচিবালয়ে কোনো গাড়ি প্রবেশের অনুমতি নেই। এদিন সচিবালয়ের ভেতরে এবং বাইরে যাতে কোনো যানজট সৃষ্টি না হয়, সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা থেকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে আজ মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তারেক রহমানকে শপথ পড়িয়েছেন। এরপর ২৫ জন পূর্ণাঙ্গ মন্ত্রী, পরে ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। তার আগে সকালে প্রধান নির্বাচন কমিশনার সংসদ সদস্যদের শপথ পড়ান।

আরও পড়ুনঃ  নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ