Dhaka ০৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুর আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ খাগড়াছড়ি জেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি গঠন জয়পুরহাটে অটোরিকশা শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন ক্লিন সানডে’ কর্মসূচিতে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ তাহিরপুর নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়নে সরকারি চাকুরীর ক্ষমতা দেখিয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা ও প্রাণনাশের হুমকি স্বামীকে বাঁচাতে খালে ঝাঁপ, শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু: বদলগাছীতে নবদম্পতির মর্মান্তিক পরিণতি মোংলায় আন্তর্জাতিক ম্যানগ্রোভ প্রতিবেশ সংরক্ষণ দিবস উপলক্ষে ম্যানগ্রোভ চারা রোপণ ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পদত্যাগী রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড যাচাই-বাছাই করা হচ্ছে: আইনমন্ত্রী

নওগাঁ আদালতে রায়ের অপেক্ষায় থাকা মামলা নথি চুরি দায়ে গ্রেফতার ৪

আব্দুস সালাম নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে রায়ের অপেক্ষায় থাকা একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় আদালতের উমেদার, মুহুরী ও আদালতের কর্মচারীসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চুরি হওয়া মামলার নথিও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১ টার সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে সীতাকুণ্ডে গণপিটুনিতে মাদক ব্যবসায়ী নিহত

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ মহোদয় বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করেন। তিনি জানান, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এ বিচারাধীন দায়রা মামলা নম্বর ৯০৪/২০২২-এর রায় ঘোষণার কথা থাকলেও তার আগেই গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি হয়ে যায়।

নথি ফেরত দেওয়ার বিনিময়ে আদালতের এক কর্মচারীর কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

আরও পড়ুনঃ  স্বামীকে বাঁচাতে খালে ঝাঁপ, শেষ পর্যন্ত দুজনেরই মৃত্যু: বদলগাছীতে নবদম্পতির মর্মান্তিক পরিণতি

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত জড়িতদের শনাক্ত ও নথি উদ্ধারের নির্দেশ দেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে নওগাঁ সদরের শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকা থেকে এস এম আকাশ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকাশ তার বাড়ির আঙিনায় খড়ের পালা থেকে চুরি হওয়া মামলার নথি উদ্ধার করে দেয়।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির, মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণের উদ্বোধন

আকাশের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে অভিযান চালিয়ে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর পিয়ন পলাশ, সাপাহার সাব-জজ আদালতের পিয়ন আরিফ এবং কোর্টের মুহুরী সবুজকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জানিয়েছে, গ্রেফতারকৃত আকাশ আদালতে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির নামও উল্লেখ করেছে। এ ঘটনায় আর কারা জড়িত এবং এর পেছনের উদ্দেশ্য কী ছিল, তা উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুর আলফাডাঙ্গা সমাজসেবা কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ

নওগাঁ আদালতে রায়ের অপেক্ষায় থাকা মামলা নথি চুরি দায়ে গ্রেফতার ৪

আপডেটের সময়: ০৩:২৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬

আব্দুস সালাম নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ থেকে রায়ের অপেক্ষায় থাকা একটি গুরুত্বপূর্ণ মামলার নথি চুরির ঘটনায় আদালতের উমেদার, মুহুরী ও আদালতের কর্মচারীসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় চুরি হওয়া মামলার নথিও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১ টার সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানান।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকায় বিজিবি মহাপরিচালক ক্ষতিগ্রস্ত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় নওগাঁর জেলা ও দায়রা জজ মহোদয় বিষয়টি পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করেন। তিনি জানান, যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এ বিচারাধীন দায়রা মামলা নম্বর ৯০৪/২০২২-এর রায় ঘোষণার কথা থাকলেও তার আগেই গুরুত্বপূর্ণ মামলার নথি চুরি হয়ে যায়।

নথি ফেরত দেওয়ার বিনিময়ে আদালতের এক কর্মচারীর কাছে অজ্ঞাত নম্বর থেকে ফোন করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

আরও পড়ুনঃ  পতেঙ্গা মডেল থানার ওসির সাথে দৈনিক আজকের জনবাণী 'র ক্রাইম রিপোর্টার’র সৌজন্য সাক্ষাৎ

ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে দ্রুত জড়িতদের শনাক্ত ও নথি উদ্ধারের নির্দেশ দেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ডিবির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে নওগাঁ সদরের শৈলগাছী ইউনিয়নের সিংবাচা বাজার এলাকা থেকে এস এম আকাশ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আকাশ তার বাড়ির আঙিনায় খড়ের পালা থেকে চুরি হওয়া মামলার নথি উদ্ধার করে দেয়।

আরও পড়ুনঃ  নীলফামারীতে নবাগত সিনিয়র জেলা ও দায়রা জজকে সংবর্ধনা, বিচারসেবা উন্নয়নে মতবিনিময়