Dhaka ১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন সম্মিলিত সাংবাদিক পরিষদের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ: সাংবাদিক জিহাদুলের অভিনন্দন গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ৩৯ নং ওয়ার্ডে জামায়াতে মিছিল ও সমাবেশ শ্যামপুরে উদ্ভাবনী আইডিয়া ও বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী অনুষ্ঠিত হরিপুরে ইউএনও’র আকস্মিক পরিদর্শন গ্রামীণ অবকাঠামো রূপান্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দিগন্ত চট্টগ্রামে ব্রাজিল আর্জেন্টিনার প্রীতি ফুটবল ম্যাচে কেউ হারেনি: ১-১ গোলে ড্র হয়েছে ধামইরহাটে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত বাউফলে বাজেট নিয়ে নাগরিকদের মতামত ও প্রত্যাশা জানতে সংবাদ সম্মেলন করেছেন: ড. শফিকুল ইসলাম মাসুদ মাদারগঞ্জে প্রাণীসম্পদ কার্যালয়ে আয়োজিত প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ কাউনিয়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

ধামইরহাটে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এডুকেশনাল এক্সিলেন্ট (EESS), এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্ত্তী এর উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্বও করেন তিনি। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতেই এর আয়োজন করা হয়। এতে উপজেলার ১টি কলেজ, ২টি মাদরাসা ও ১০টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। উদ্বোধনের একপর্যায়ে বিজ্ঞান প্রকল্পের স্টল পরিদর্শনের সময় ইউএনও প্রশান্ত চক্রবর্তী এবং জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেনের কাছে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা তুলে ধরে।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে চোলাই মদ তৈরির উপকরণ সহ প্রস্তুতকারক প্রদীপ দাস গ্রেফতার

ইউএনও প্রশান্ত চক্রবর্তী বলেন, “শিক্ষার্থীরা বিভিন্ন প্রজেক্ট তৈরি করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রদর্শন করেছে। এটি মূলত তাদের মেধা ও মনন এবং তারা যে বিজ্ঞান মনস্ক এবং সচেতন তারই একটি বহিঃপ্রকাশ। শুধু তাই নয় বিজ্ঞানভিত্তিক বিষয়গুলি নিয়ে শিক্ষার্থীরা আমাদের কাছে চমৎকার ভাবে বর্ণনাও করেছে। ইউএনও আরও জানান, “শিক্ষার্থীরা চিন্তা করছে ভবিষ্যৎকে নিয়ে। যেমন পারমাণবিক যুদ্ধ বাঁধলে পৃথিবীর অবস্থা কেমন হবে। এর তেজস্ক্রিয়তা কিভাবে নিষ্ক্রিয় করা যাবে। পানির অপচয় রোধ, ভূমিকম্পের আগাম সতর্কতা এবং করণীয়সহ রেইন ওয়াটার কিভাবে হার্ভেস্ট করা যাবে ইত্যাদি। পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান চর্চার মধ্য দিয়ে তারা যেমন এগিয়ে যাচ্ছে তাদের সাথে আমাদের দেশও এগিয়ে যাবে।”

আরও পড়ুনঃ  শ্রীপুরে ইসলামী ব্যাংকের স্বার্থ রক্ষায় গ্রাহকদের মানববন্ধন।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ্ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনছুর আলী, একাডেমিক সুপারভাইজার আব্দুল মান্নানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ ফুটবল কে স্বাগত জানিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)’র নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ধামইরহাটে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:৪১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এডুকেশনাল এক্সিলেন্ট (EESS), এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে শিক্ষার্থীদের স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্ত্তী এর উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্বও করেন তিনি। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতেই এর আয়োজন করা হয়। এতে উপজেলার ১টি কলেজ, ২টি মাদরাসা ও ১০টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সহ মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। উদ্বোধনের একপর্যায়ে বিজ্ঞান প্রকল্পের স্টল পরিদর্শনের সময় ইউএনও প্রশান্ত চক্রবর্তী এবং জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেনের কাছে শিক্ষার্থীরা তাদের বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা তুলে ধরে।

আরও পড়ুনঃ  মির্জাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, নগদ অর্থ জব্দ