Dhaka ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৪ই আগষ্ট থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট জুলাই অভ্যুত্থান উপলক্ষে জেলা জামায়াতের গণমিছিল পূর্ব সমাবেশে জেলা আমীর আনোয়ারী ফরিদপুরে র‍্যাবেরর্অভিযানে আগ্নেয়াস্ত্র সহ অস্ত্রধারী যুবক গ্রেপ্তার সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মান্দায় বিএনপির মানববন্ধন বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রাঙ্গুনিয়ায় র‍্যালি ও আলোচনা সভা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় আকস্মিক পরিদর্শন ও অভিযান পরিচালনা করেছেন স্বাস্থ্য মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন ফরিদপুর জুলাই দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গণতন্ত্র শক্তিশালী হলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে: নাহিদ ইসলাম বাউফলে হানিট্র্যাপ চক্রের মূলহোতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ফটিকছড়িতে হতদরিদ্রদের মাঝে সবজি বীজ ও শুকনা খাবার বিতরণ

দক্ষিণ কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক এলাকা থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নধীন ঝিলমিল আবাসিক এলাকা থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
​শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে ঝিলমিল আবাসিক এলাকার ফাঁকা মাঠের একটি ঝোপঝাড়ের মধ্যে স্থানীয় কয়েকজন কিশোর খেলাধুলা করতে গিয়ে মরদেহটি প্রথম দেখতে পায়। মরদেহের আশপাশ থেকে দুর্গন্ধ ছড়ালে তারা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান এবং পরবর্তীতে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং মরদেহটি উদ্ধার করে।
​এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, এখন পর্যন্ত নিহতের কোনো পরিচয় বা নাম-ঠিকানা পাওয়া যায়নি। তার বয়স কিংবা মৃত্যুর সঠিক কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মরদেহটির ময়নাতদন্ত সম্পন্ন করতে এবং নিহতের পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের টিমকে জানানো হয়েছে। পাশাপাশি মৃত্যুর আসল রহস্য উদঘাটনে পুলিশের পক্ষ থেকে নিবিড় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ
Tag :
জনপ্রিয় পোস্ট

১৪ই আগষ্ট থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ ফুটবল টুর্নামেন্ট

দক্ষিণ কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক এলাকা থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৩:০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নধীন ঝিলমিল আবাসিক এলাকা থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
​শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে ঝিলমিল আবাসিক এলাকার ফাঁকা মাঠের একটি ঝোপঝাড়ের মধ্যে স্থানীয় কয়েকজন কিশোর খেলাধুলা করতে গিয়ে মরদেহটি প্রথম দেখতে পায়। মরদেহের আশপাশ থেকে দুর্গন্ধ ছড়ালে তারা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান এবং পরবর্তীতে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং মরদেহটি উদ্ধার করে।
​এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, এখন পর্যন্ত নিহতের কোনো পরিচয় বা নাম-ঠিকানা পাওয়া যায়নি। তার বয়স কিংবা মৃত্যুর সঠিক কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মরদেহটির ময়নাতদন্ত সম্পন্ন করতে এবং নিহতের পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের টিমকে জানানো হয়েছে। পাশাপাশি মৃত্যুর আসল রহস্য উদঘাটনে পুলিশের পক্ষ থেকে নিবিড় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  তারাগঞ্জে ডিবি পুলিশের অভিযান জুয়া ও জাল ভিসা চক্রের সদস্য গ্রেপ্তার