Dhaka ০৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও হাসুয়া উদ্ধার ভেদরগঞ্জে সরকারি দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা নিত্যবাজারে অস্থিরতা: বেড়েছে সবজি, মাছ ও মুরগির দাম পদযাত্রায় বাধা হামলা এনসিপির সংকট না সম্ভাবনা সংস্কারের বিপক্ষে দাঁড়ালে বিএনপির পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে চট্টগ্রামে এনসিপির জনসভা মান্দায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত উত্তরবঙ্গে সাশ্রয়ী বাহনের নতুন ঠিকানা আটোয়ারীতে জমজমাট মোটরসাইকেলের হাট জুলাই সবার, কারও একার নয়: ডা. শফিকুর রহমান

দক্ষিণ কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক এলাকা থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নধীন ঝিলমিল আবাসিক এলাকা থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
​শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে ঝিলমিল আবাসিক এলাকার ফাঁকা মাঠের একটি ঝোপঝাড়ের মধ্যে স্থানীয় কয়েকজন কিশোর খেলাধুলা করতে গিয়ে মরদেহটি প্রথম দেখতে পায়। মরদেহের আশপাশ থেকে দুর্গন্ধ ছড়ালে তারা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান এবং পরবর্তীতে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং মরদেহটি উদ্ধার করে।
​এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, এখন পর্যন্ত নিহতের কোনো পরিচয় বা নাম-ঠিকানা পাওয়া যায়নি। তার বয়স কিংবা মৃত্যুর সঠিক কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মরদেহটির ময়নাতদন্ত সম্পন্ন করতে এবং নিহতের পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের টিমকে জানানো হয়েছে। পাশাপাশি মৃত্যুর আসল রহস্য উদঘাটনে পুলিশের পক্ষ থেকে নিবিড় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  ঈশ্বরদীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও হাসুয়া উদ্ধার
Tag :
জনপ্রিয় পোস্ট

দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: মির্জা ফখরুল

দক্ষিণ কেরানীগঞ্জে ঝিলমিল আবাসিক এলাকা থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৩:০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নধীন ঝিলমিল আবাসিক এলাকা থেকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
​শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক ৮টার দিকে ঝিলমিল আবাসিক এলাকার ফাঁকা মাঠের একটি ঝোপঝাড়ের মধ্যে স্থানীয় কয়েকজন কিশোর খেলাধুলা করতে গিয়ে মরদেহটি প্রথম দেখতে পায়। মরদেহের আশপাশ থেকে দুর্গন্ধ ছড়ালে তারা বিষয়টি স্থানীয় লোকজনকে জানান এবং পরবর্তীতে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং মরদেহটি উদ্ধার করে।
​এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানায়, এখন পর্যন্ত নিহতের কোনো পরিচয় বা নাম-ঠিকানা পাওয়া যায়নি। তার বয়স কিংবা মৃত্যুর সঠিক কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, মরদেহটির ময়নাতদন্ত সম্পন্ন করতে এবং নিহতের পরিচয় শনাক্ত করতে সিআইডি ও পিবিআইয়ের টিমকে জানানো হয়েছে। পাশাপাশি মৃত্যুর আসল রহস্য উদঘাটনে পুলিশের পক্ষ থেকে নিবিড় তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় কুকুরের কামড়ে শিশুর হাতের বুড়ি আঙ্গুল বিছিন্ন