
এইচ এম সবুজ, স্টাফ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজার সদর থানায় দায়ের করা একটি চাঞ্চল্যকর চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল্লাহকে (৩০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ জুলাই রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদাবাজি মামলার পলাতক এজাহারভুক্ত প্রধান আসামি সাইফুল্লাহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল্লাহ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকার বাসিন্দা। তিনি রসিদ আহামদের ছেলে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। র্যাব-১৫ আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাসী, চাঁদাবাজ ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 



















