Dhaka ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গুনিয়ায় জনদুর্ভোগ চরমে, ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু-কালভার্ট, বিচ্ছিন্ন যোগাযোগ সহানুভূতি নয়, কর্মসংস্থানের পথ ‘ওজন দাদুর’ পাশে ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা আশঙ্কাজনক অবস্থায় ফাইম নোয়াখালীতে রাতের আঁধারে অধ্যক্ষের কক্ষ খুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদলের অভিযোগ চৌধুরী হাট ডিগ্রি কলেজ সভাপতির বিরুদ্ধে মুখে ভাষা নেই, রংতুলির আঁচড়ে ক্যানভাসে কথা বলে সাবা পত্নীতলায় ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ জন মাদক কারবারি আটক হিলিতে’ গ্রেপ্তার৪ মামলার আসামি ‘কালী ঢাকায় ডেঙ্গু প্রতিরোধে সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লিন স্কুল টিম গঠনের নির্দেশ: জেলা প্রশাসক ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গুনিয়ায় জনদুর্ভোগ চরমে, ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু-কালভার্ট, বিচ্ছিন্ন যোগাযোগ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : মোঃ মিজানুর রহমান

বুধবার ৮ জুলাই, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে সড়ক, সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও দৈনন্দিন জীবনযাত্রায় এর নেতিবাচক প্রভাব পড়েছে।

রাঙ্গুনিয়া উপজেলার ১৩নং ইসলামপুর ইউনিয়নের হযরত মাওলানা সাদেক শাহ (রহ.) মাজার শরিফ সংলগ্ন সড়কটি সাম্প্রতিক বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল স্রোতের তোড়ে ব্রিজের দুই পাশ ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়ক দিয়ে প্রতিদিন হযরত মাওলানা সাদেক শাহ (রহ.) দাখিল মাদ্রাসার প্রায় ৫০০ শিক্ষার্থী যাতায়াত করে। এছাড়া অন্তত ২০০ পরিবারের একমাত্র চলাচলের পথ হওয়ায় সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  তারাকান্দায় ভূমি সেবা সহায়তা কেন্দ্র (LSFC) পরিদর্শন : সরকার নির্ধারিত ফিতে সেবা নিশ্চিতকরণে মতবিনিময়

অন্যদিকে, পদুয়া ইউনিয়নের নারিচ্ছাবিটা এলাকায় শিলক খালের ওপর নির্মিত গুরুত্বপূর্ণ কাটের সেতুর দুই প্রান্তের সংযোগ সড়ক পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ধসে গেছে। এতে দক্ষিণ রাঙ্গুনিয়ার প্রায় ১৫ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বর্তমানে এলাকাবাসী নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. হাসান জানান, সেতুটি এলাকার প্রধান যোগাযোগের মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী, কর্মজীবী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই পথ ব্যবহার করেন। সংযোগ সড়ক ধসে যাওয়ায় জরুরি রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজকর্মে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি আরও জানান, স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি নতুন সেতু নির্মাণের দাবিতে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় কবি নজরুলের জীবন ও দর্শন নিয়ে পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরেকদিকে ইসলামপুর ইউনিয়নের সাহেবনগর বেল্লাতল খালের একটি কালভার্টও বন্যার পানির প্রবল স্রোতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে প্রায় ১০ হাজার মানুষের চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়রা দ্রুত কালভার্টটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।

অবিরাম বর্ষণে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা হেলথ কেয়ার টু নতুনপাড়া এলাকার নিম্নাঞ্চলও পানিতে তলিয়ে গেছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এছাড়া পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন এলাকার মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। প্লাবিত হয়েছে কৃষিজমি, নষ্ট হয়েছে মৌসুমি ফসল এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বসতঘর। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  উপ-সংঘরাজ কর্মবীর শ্রদ্ধা লংকার মহাথেরোর ৭৫ তম শুভ জন্মদিন উদযাপিত

প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির মানবিক টিমের সদস্যরা। তারা লালানগর মোল্লাপাড়া এলাকায় এক ব্যক্তির দাফন-কাফনের দায়িত্ব পালন করেন। তাদের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

রাঙ্গুনিয়ার, ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের দাবি, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও কালভার্ট সংস্কার, টেকসই অবকাঠামো নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গুনিয়ায় জনদুর্ভোগ চরমে, ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু-কালভার্ট, বিচ্ছিন্ন যোগাযোগ

আপডেটের সময়: ০৮:৫২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : মোঃ মিজানুর রহমান

বুধবার ৮ জুলাই, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। বন্যার পানিতে সড়ক, সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও দৈনন্দিন জীবনযাত্রায় এর নেতিবাচক প্রভাব পড়েছে।

রাঙ্গুনিয়া উপজেলার ১৩নং ইসলামপুর ইউনিয়নের হযরত মাওলানা সাদেক শাহ (রহ.) মাজার শরিফ সংলগ্ন সড়কটি সাম্প্রতিক বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল স্রোতের তোড়ে ব্রিজের দুই পাশ ভেঙে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়ক দিয়ে প্রতিদিন হযরত মাওলানা সাদেক শাহ (রহ.) দাখিল মাদ্রাসার প্রায় ৫০০ শিক্ষার্থী যাতায়াত করে। এছাড়া অন্তত ২০০ পরিবারের একমাত্র চলাচলের পথ হওয়ায় সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কার না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তারা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  ঈশ্বরদী বাইপাস রেল স্টেশনে ট্রেনের ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

অন্যদিকে, পদুয়া ইউনিয়নের নারিচ্ছাবিটা এলাকায় শিলক খালের ওপর নির্মিত গুরুত্বপূর্ণ কাটের সেতুর দুই প্রান্তের সংযোগ সড়ক পাহাড়ি ঢলের তীব্র স্রোতে ধসে গেছে। এতে দক্ষিণ রাঙ্গুনিয়ার প্রায় ১৫ হাজার মানুষের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বর্তমানে এলাকাবাসী নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. হাসান জানান, সেতুটি এলাকার প্রধান যোগাযোগের মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী, কর্মজীবী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই পথ ব্যবহার করেন। সংযোগ সড়ক ধসে যাওয়ায় জরুরি রোগী হাসপাতালে নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং দৈনন্দিন প্রয়োজনীয় কাজকর্মে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি আরও জানান, স্থায়ী সমাধানের লক্ষ্যে একটি নতুন সেতু নির্মাণের দাবিতে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করা হয়েছে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় কবি নজরুলের জীবন ও দর্শন নিয়ে পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আরেকদিকে ইসলামপুর ইউনিয়নের সাহেবনগর বেল্লাতল খালের একটি কালভার্টও বন্যার পানির প্রবল স্রোতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে প্রায় ১০ হাজার মানুষের চলাচল চরম ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয়রা দ্রুত কালভার্টটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।

অবিরাম বর্ষণে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা হেলথ কেয়ার টু নতুনপাড়া এলাকার নিম্নাঞ্চলও পানিতে তলিয়ে গেছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এছাড়া পাহাড়ি ঢলের কারণে বিভিন্ন এলাকার মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। প্লাবিত হয়েছে কৃষিজমি, নষ্ট হয়েছে মৌসুমি ফসল এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি বসতঘর। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  লামায় যাত্রা শুরু করল ‘লামা টেকনিক্যাল ইনস্টিটিউট দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রত্যয়