Dhaka ০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনট-সোনামুখী সড়কে ড্রেনেজ নির্মাণে অব্যবস্থাপনা মাটি স্তূপ করে রাখায় ট্রাক দুর্ঘটনা সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নওগাঁয় মিল্টন সমাদ্দরের অতর্কিত হামলার প্রতিবাদে শরণখোলায় মানববন্ধন তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড লক্ষ্মীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুয়েটে চান্স পাওয়া মেধাবী শিক্ষার্থীকে তারাগঞ্জ ইউএনওর অর্থসহায়তা বাগাতিপাড়ায় কিডনি রোগে আক্রান্ত হয়ে পুলিশ সদস্যের মৃত্যু চিলমারীতে হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার উদ্ধোধন পবায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে হাশুয়ার কোপে চাচা নিহত ফুলবাড়ীর জাহিদুল নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটক নিখোঁজ: ৩ ঘন্টা পর উদ্ধার 

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২১ সময় দেখুন

সামায়ুন আহমদ,তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর আব্দুল মাজেদ পিকলু (২৪) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যনওদাপাড়া এলাকার নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগে ‘নগ্ন দলীয় হস্তক্ষেপের’ অভিযোগ, মোরেলগঞ্জে জামায়াতের সংবাদ সম্মেলন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা থেকে পিকলুসহ ১০ জন পর্যটক একটি নৌকা ভাড়া করে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে সকাল ১০টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে নৌকাটি নোঙর করা হয়। নৌকার আরোহীদের কয়েকজন বাজারে কেনাকাটা করতে যান এবং অন্যরা নদীতে গোসল করতে নামেন। এ সময় নৌকা থেকে নদীতে লাফ দেওয়ার পর পিকলু আর ভেসে ওঠেননি। স্থানীয় লোকজন ও তার বন্ধুরা প্রায় তিন ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে দুপুর ১টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।

আরও পড়ুনঃ  জালিয়াতির শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মোরাদ জানান, পর্যটকেরা টাঙ্গুয়ার হাওরে পৌঁছানোর আগেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  দিনাজপুরে চলন্ত অটোতে কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে দুর্ঘটনা আহত কয়েকজন

তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসনাত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি নৌকাসহ তাহিরপুর থানায় নিয়ে আসা হচ্ছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনট-সোনামুখী সড়কে ড্রেনেজ নির্মাণে অব্যবস্থাপনা মাটি স্তূপ করে রাখায় ট্রাক দুর্ঘটনা

টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পর্যটক নিখোঁজ: ৩ ঘন্টা পর উদ্ধার 

আপডেটের সময়: ০৫:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

সামায়ুন আহমদ,তাহিরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর আব্দুল মাজেদ পিকলু (২৪) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও বাজারের পাশে মানাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যনওদাপাড়া এলাকার নুরুল ইসলাম বাবুর ছেলে। তিনি রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুনঃ  ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ, অস্ত্রসহ কালা মোবারক গ্রেপ্তার