
মোঃ আকরাম হোসেন,স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে ধলাপাড়া কলেজের অবকাঠামোগত ও সামগ্রিক উন্নয়নের জন্য ২ লাখ টাকার বিশেষ অনুদান প্রদান করায় সম্মানিত জেলা পরিষদ প্রশাসক, ঘাটাইল উপজেলা সাংগঠনিক অভিভাবক এবং ধলাপাড়া কলেজের সুযোগ্য সভাপতি অ্যাডভোকেট এস. এম. ওবায়দুল হক নাসির সাহেবের প্রতি কলেজ পরিবার গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছে।
আজ এক একাত্মতা প্রকাশে ধলাপাড়া কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের পক্ষ থেকে বলা হয়, সভাপতির এই সুদূরপ্রসারী পদক্ষেপ কলেজের শিক্ষা পরিবেশ ও সার্বিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। শিক্ষানুরাগী এই নেতার অব্যাহত সহযোগিতা ও অনুপ্রেরণায় ধলাপাড়া কলেজ একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রতিবেদকের নাম 



















