Dhaka ০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা বাউফলের অপহরণ মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার দুর্যোগে সেবা দিতে চট্টগ্রামে র‌্যাপিড রেসপন্স টিম গঠন মনপুরায় পল্লী জীবিকায়ন প্রকল্পে ১ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কর্মকর্তা সাময়িক বরখাস্ত ফল উৎসবে কাউনিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ‘আমরা’৯৬ বন্ধু’র ক্রেস্ট প্রদান রাজধানীর কোতয়ালীতে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী কুলিয়ারচরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় টানা বৃষ্টিতে ডিমলায় থমকে গেছে জীবন: পানিতে তলিয়ে ফসল, কাজহীন দিনমজুরদের দীর্ঘশ্বাস

জাতীয় পতাকা না তোলায় ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

বিদ্যালয়ে জাতীয় পতাকা না তোলার অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার ৬৬ নং সবুজ গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ওয়ারেছা বানুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) সাময়িক বরখাস্তের বিষয়টি গণমাধ্যমের নজরে আসে, ২ জুলাই রংপুর বিভাগের উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) মো. আজিজুর রহমান স্বাক্ষরিত একটি অফিস আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ (১) ধারা অনুযায়ী প্রধান শিক্ষক ওয়ারেসা বানুকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুনঃ  নীলফামারীতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও ৫০ হাজার টাকার অনুদান

অভিযোগে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক দীর্ঘ প্রায় ১০ দিন বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেননি, যা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সরকারি বিধি অনুযায়ী এটি চরম দায়িত্ব অবহেলা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (ঘ) অনুযায়ী অসদাচরণের শামিল।

আরও পড়ুনঃ  চাঞ্চল্যকর জবানবন্দি: মা-বাবা ও বোনকে হত্যার পর আমিরের অপেক্ষায় ছিল ঘাতক

বিভাগীয় উপ-পরিচালকের স্বাক্ষরিত এক আদেশে আরও জানানো হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তিনি বর্তমান কর্মস্থল বা ঠিকানার বাইরে অবস্থান করতে পারবেন না। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  নাগরপুরে বাপুসের নতুন কমিটি ঘোষণা, সভাপতি বকুল ও সম্পাদক আলমগীর

প্রসঙ্গত, বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং দ্রুত এই পদক্ষেপ গ্রহণ করা হয়। উল্লেখ্য যে, ঘটনার পর ওই স্কুলে ১৭ দিন পর জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে বড় অঙ্কের জরিমানা

জাতীয় পতাকা না তোলায় ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

আপডেটের সময়: ০১:২৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

বিদ্যালয়ে জাতীয় পতাকা না তোলার অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার ৬৬ নং সবুজ গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. ওয়ারেছা বানুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) সাময়িক বরখাস্তের বিষয়টি গণমাধ্যমের নজরে আসে, ২ জুলাই রংপুর বিভাগের উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) মো. আজিজুর রহমান স্বাক্ষরিত একটি অফিস আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২ (১) ধারা অনুযায়ী প্রধান শিক্ষক ওয়ারেসা বানুকে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুনঃ  মনপুরায় মিয়ানমারে পাচারের সময় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

অভিযোগে জানা যায়, অভিযুক্ত প্রধান শিক্ষক দীর্ঘ প্রায় ১০ দিন বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেননি, যা প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সরকারি বিধি অনুযায়ী এটি চরম দায়িত্ব অবহেলা এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (ঘ) অনুযায়ী অসদাচরণের শামিল।

আরও পড়ুনঃ  ফুটবল খেলায় জয়ের উল্লাসে গোলবার ভেঙে তরুণের মৃত্যু

বিভাগীয় উপ-পরিচালকের স্বাক্ষরিত এক আদেশে আরও জানানো হয়, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া তিনি বর্তমান কর্মস্থল বা ঠিকানার বাইরে অবস্থান করতে পারবেন না। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুনঃ  একরাতে দশ খড়ের পালায় আগুন আতঙ্কে দিনাজপুরের তিন গ্রাম