Dhaka ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলোচিত নুসরাত হত্যা মামলায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন কাউনিয়ায় মাদক খেয়ে মাতলামী দুই যুবকের কারাদণ্ড নরসিংদীর রায়পুরায় দৌলতকান্দি রেলস্টেশনে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত দৈনিক সকালের শিরোনামের ভ্রাম্যমাণ প্রতিনিধি নাজমুল ইসলামের জন্মদিন পালিত কেরানীগঞ্জে সেলুনে ঢুকে মাছ ব্যবসায়ীকে হত্যা শরীয়তপুরে আল-মাদানী নূরানী হাফেজিয়া মাদ্রাসার ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে ইসলামিক সাংস্কৃতিক ও প্রতিযোগিতা লামায় রেজিস্ট্রিকৃত দানপত্রের জায়গায় ঘর নির্মাণে বাধা নাগরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩ দোকান ঝিনাইদহে মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি দখলের হুমকির অভিযোগ নাটোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বাস্থ্য অধিকার নিশ্চিতে সমন্বিত উদ্যোগের আহ্বান

চন্দ্রগঞ্জ হাজিরপাড়া বাজারের পূর্ব পাশে খালে মালবাহী ড্রাম ট্রাক, আহত ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৪ সময় দেখুন

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া বাজারের পূর্ব পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ড্রাম ট্রাক রাস্তার পাশের খালে পড়ে গেছে। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সামনের বাম পাশের একটি চাকা ছিটকে পড়ে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে মালবাহী ড্রাম ট্রাকটি সড়ক দিয়ে যাওয়ার সময় চালকের ঘুমঘুম ভাব থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি সড়কের ডান পাশ থেকে বিপরীত পাশে গিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত এবং হেলপার সামান্য আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহত চালক ও হেলপারকে উদ্ধার করতে সহযোগিতা করেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি পরিদর্শন করে। আহত চালক ও হেলপার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  "পবায় ফ্রি টিকায় সুরক্ষিত হচ্ছে ৮৩ হাজার গবাদিপশু ও হাঁস-মুরগি, স্বস্তিতে প্রান্তিক খামারিরা"
Tag :
জনপ্রিয় পোস্ট

আলোচিত নুসরাত হত্যা মামলায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন

চন্দ্রগঞ্জ হাজিরপাড়া বাজারের পূর্ব পাশে খালে মালবাহী ড্রাম ট্রাক, আহত ২

আপডেটের সময়: ০৩:২৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মোঃ ইসমাইল হোসেন: চন্দ্রগঞ্জ উপজেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া বাজারের পূর্ব পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ড্রাম ট্রাক রাস্তার পাশের খালে পড়ে গেছে। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সামনের বাম পাশের একটি চাকা ছিটকে পড়ে। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে মালবাহী ড্রাম ট্রাকটি সড়ক দিয়ে যাওয়ার সময় চালকের ঘুমঘুম ভাব থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি সড়কের ডান পাশ থেকে বিপরীত পাশে গিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত এবং হেলপার সামান্য আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহত চালক ও হেলপারকে উদ্ধার করতে সহযোগিতা করেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি পরিদর্শন করে। আহত চালক ও হেলপার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী