Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা জেলার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী হ্যাকার রাকিব পুলিশের জালে আটক কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু লালপুরে ভূমি অফিস ও ইউপি কার্যালয়ে চুরি, খোয়া গেল দুই কম্পিউটার পিরোজপুরে বিছানায় গৃহবধূর মরদেহ, ঘরের মালামাল লুট সৈয়দপুরে আগাম আলু ও সবজি চাষে ব্যস্ত কৃষক ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা দিনাজপুরে ৩১ পুলিশ সদস্যের মেধাবী সন্তানকে বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি হিলিতে নারীকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

জাহেদ কায়সার : চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি বা বেসরকারি অপারেটরের কাছে ইজারা ও কনসেশন দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরের প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), আজ রবিবার (৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচিতে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। এসময় বক্তারা বলেন , বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই দেশের অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পের বিকাশ, বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সময়ে এনসিটি ও সিসিটির মতো কৌশলগত অবকাঠামো দীর্ঘমেয়াদি কনসেশনে দেওয়ার ক্ষেত্রে এত তাড়াহুড়োর প্রয়োজন কেন, তা জনগণের সামনে পরিষ্কার করা দরকার , এ ধরনের চুক্তি দেশের অর্থনীতি, রাজস্ব, কর্মসংস্থান ও জাতীয় কৌশলগত স্বার্থে কী ধরনের সুবিধা ও ঝুঁকি তৈরি করতে পারে, তার পূর্ণাঙ্গ মূল্যায়ন জনসম্মুখে প্রকাশ না করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

আরও পড়ুনঃ  নাগরপুরের চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি প্রকল্প পরিদর্শন

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে তাদের উদ্বেগ ও দাবি তুলে ধরছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন, প্রতীকী অনশন, কালো ও লাল পতাকা মিছিল, মশাল মিছিল, বিক্ষোভ কর্মসূচি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। আগামী ৫ অক্টোবরের মধ্যে সরকার ইজারার সিদ্ধান্ত বাতিল না করলে ওই দিনই আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।এতে বক্তব্যে রাখেন, ফজলুল কবির মিন্টু, শেখ নুরুল্লা বাহার, এ কে খোদা তোতন, তপন দত্ত, তসলিম উদ্দিন সেলিম, মোঃ হারুন প্রমুখ।

আরও পড়ুনঃ  পিরোজপুরে বিছানায় গৃহবধূর মরদেহ, ঘরের মালামাল লুট

Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম বন্দরের সিসিটি, এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

আপডেটের সময়: ১০:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

জাহেদ কায়সার : চট্টগ্রাম জেলা প্রতিনিধি: চট্টগ্রাম বন্দরের টার্মিনাল নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এবং চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি বা বেসরকারি অপারেটরের কাছে ইজারা ও কনসেশন দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দরের প্রধান ফটকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), আজ রবিবার (৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচিতে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা। এসময় বক্তারা বলেন , বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই দেশের অর্থনৈতিক পুনর্গঠন, কর্মসংস্থান বৃদ্ধি, শিল্পের বিকাশ, বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের সময়ে এনসিটি ও সিসিটির মতো কৌশলগত অবকাঠামো দীর্ঘমেয়াদি কনসেশনে দেওয়ার ক্ষেত্রে এত তাড়াহুড়োর প্রয়োজন কেন, তা জনগণের সামনে পরিষ্কার করা দরকার , এ ধরনের চুক্তি দেশের অর্থনীতি, রাজস্ব, কর্মসংস্থান ও জাতীয় কৌশলগত স্বার্থে কী ধরনের সুবিধা ও ঝুঁকি তৈরি করতে পারে, তার পূর্ণাঙ্গ মূল্যায়ন জনসম্মুখে প্রকাশ না করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

আরও পড়ুনঃ  বাসযোগ্য ও টেকসই নগর গড়তে এডিবির প্রকল্পের পরিধি নির্ধারণে রাসিকের সঙ্গে সভা

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, তারা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে তাদের উদ্বেগ ও দাবি তুলে ধরছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন, প্রতীকী অনশন, কালো ও লাল পতাকা মিছিল, মশাল মিছিল, বিক্ষোভ কর্মসূচি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। আগামী ৫ অক্টোবরের মধ্যে সরকার ইজারার সিদ্ধান্ত বাতিল না করলে ওই দিনই আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।এতে বক্তব্যে রাখেন, ফজলুল কবির মিন্টু, শেখ নুরুল্লা বাহার, এ কে খোদা তোতন, তপন দত্ত, তসলিম উদ্দিন সেলিম, মোঃ হারুন প্রমুখ।

আরও পড়ুনঃ  নাটোরের লালপুরে গৃহবধূর আত্মহত্যা