Dhaka ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

গ্রামীণ নারীর হাতপাখায় জীবন-চাকা

রংপুর প্রতিনিধিঃ হাতপাখা তৈরি করছেন গ্রামীণ নারীরা শীতের প্রভাব ধীরে ধীর ম্লান হতে চলেছে। আর কিছুদিন পর শুরু হবে গ্রীষ্মের প্রখর সূর্যতাপ ও তাপপ্রবাহ। তাই আগাম প্রস্তুতিতে হাতপাখা তৈরি শুরু হয়ে গেছে। শীত শেষে যখন তীব্র তাপদাহে দুর্বিষহ হয়ে উঠে সাধারণ মানুষের জীবন। তখনি সাধারণ মানুষ স্বস্তি পেতে হাত বাড়ায় হাতপাখার দিকে। হাতপাখার শীতল বাতাস ক্লান্ত শরীরে এনে দেয় প্রশান্তি। একদিন-দুদিন নয়, বাঙালির জীবনের সঙ্গে হাতপাখার এই স¤পর্ক শত- বছরের। এখনো গ্রাম থেকে শুরু করে শহরতলীর প্রতিটি বাড়িতেই দেখা মেলে নানা কারুকাজ আর রং-বেরঙের হাত পাখার। এই বাংলায় হাতপাখা তৈরি ও ব্যবহারের ইতিহাস বহু প্রাচীন। একটা সময় ছিল যখন বেত, বাঁশ, তালগাছের ডাল-পাতা, কিংবা কাপড় দিয়ে পাখা তৈরি হতো। এখন সেই তালিকায় যোগ হয়েছে প্লাস্টিকসহ অন্য নানা উপাদান। তবে উপকরণ বদলালেও পাখার গায়ে বিভিন্ন কারু কাজের সেই পুরানো রীতি পাল্টায়নি এখনো। হাতের নিপুণতায় সুতা দিয়ে পাখার গায়ে পাখি, ফুল, লতাপাতা, মানুষের নাম অথবা নানা নকশা ফুটিয়ে তোলেন কারিগররা।

দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় হাতপাখা বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়। এ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন রংপুর অঞ্চলের পীরগাছার কালীগঞ্জ, ফকিরটারী, কানদেব, গঙ্গানারায়ণ, নওয়াপাড়া, হাড়িয়াপাড়া গ্রামের তিন শতাধিক নারী। হাতপাখা তৈরি এবং তা বিক্রি করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন তারা। ফলে এ এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হচ্ছে নানা ধরনের হাতপাখা। মাঘ মাস শেষ। শুরু হয়েছে। ফালগুন। এরপর চৈত্র। তাই আগাম হাতপাখা তৈরি করে মজুদ করা হচ্ছে। তাই গরম নিবারণে হাতপাখার বাতাসে একটু শীতলতা এনে দিতে হাতপাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নারী কারিগররা। প্রতি বছরের ন্যায় এবারো উত্তরাঞ্চলের রংপুরের পীরগাছা উপজেলার ফকিরটারী গ্রামে হাতপাখা তৈরির কাজ শুরু হয়ে গেছে। এখানকার হাতপাখা শুধু রংপুর অঞ্চলেই নয় সারা দেশেই সরবরাহ হয়ে থাকে। পাইকাররা এসে চাহিদামতো অর্ডার দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  দেশের ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধে ঝড়-জলোচ্ছ্বাসে বিপর্যয়ের শঙ্কা বাড়াচ্ছে

প্রতি বছর হাত পাখা তৈরি করে জীবনটাই পাল্টিয়ে দিয়েছেন ওই গ্রামের শত শত নারীর। পীরগাছার কালীগঞ্জ, ফকিরটারী, কানদেব, গঙ্গানারায়ণ, নওয়াপাড়া, হাড়িয়াপাড়া গ্রামের তিন শতাধিক নারী ঘরগৃহস্থের কাজ শেষে হাতপাখা তৈরি করে বাড়তি আয় করে থাকেন। দীর্ঘদিনের এই হাতপাখা তৈরি ও বিক্রির অর্থ উপার্জনে খড়ের ঘরের জায়গায় তুলেছেন টিনের ঘর, গড়েছেন গরু ছাগলের খামার। এই এলাকার নারীরা উলের সুতা দিয়ে বাঁশের বেড়ে পাখা তৈরি করেন। গৃহবধূ তহমিনা বেগমের বলেন, ২০ বছর ধরে হাতপাখা তৈরি করছেন তিনি।পরিবারের সবাই এখন হাতপাখা তৈরির কাজ করেন। স্বামী হাফিজার রহমান আগে দিনমজুরের কাজ করলেও এখন হাতপাখার ব্যবসায়ী। তাঁর তৈরি হাতপাখা গ্রীষ্মকালে দেশের বিভিন্ন জেলায় ফেরি করে বিক্রি করেন। এতে বেশ লাভ হয়। এ ছাড়া অনেক পাইকার এসেও অর্ডার দিয়ে হাতপাখা নিয়ে যায়। ঢাকা থেকে হাতপাখার আগাম অর্ডার দিতে এসেছেন সলিম উদ্দিন। তিনি এই এলাকা থেকে হাতপাখা কিনে মিরপুরে নিয়ে পাইকারি বিক্রি করেন। তাছাড়া মেলা, বিভিন্ন হাটবাজার ও হাসপাতালগুলোতে এখানকার পাখার প্রচুর চাহিদা রয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম ইপিজেড কলসীদীঘির পাড়ের রেহেনা খাতুন মডেল মাদ্রাসা নামে ডিজিটাল চাঁদাবাজি চক্র

গৃহবধূ সাবানা বেগম জানালেন সংসারে অভাব লেগেই থাকত। ঝগড়াঝাটি ছিল নিত্যসঙ্গী। সেগুলোর ছিটেফোঁটাও এখন সংসারে নেই। স্বামী সাহেব আলী ও তাঁর আয়ে এখন বেশ সুখের সংসার। সাবানা বেগম বলেন, আগে খুব অভাব ছিল। দুই বেলা ভাত খাবার পারি নাই। এখন সুতা দিয়া হাতপাখা বানাই। হাতপাখা বিক্রির টাকায় স্বামীক অটোক কিনে দিয়েছি। লাভলী বেগমের বিয়ে হয় ১৫ বছর বয়সে। আগে দিনমজুর স্বামীর আয়ে সংসার চলত না। ছেলেমেয়েকে নিয়ে প্রায় উপোস থাকতে হতো। এখন পাখা তৈরির আয়ের টাকায় সংসার চলছে। স্বামী আয়ের টাকা সঞ্চয় করছেন। গাভী কিনেছেন, আছে চারটি ছাগল। খড়ের ঘরের বদলে তুলেছেন টিনের ঘর। গৃহিণী সিদ্দিকা বেগম বলেন, হাতপাখা তৈরির কাজে বেশি শ্রম দিতে হয় না। সময় বেশি লাগে না। যে কোনো কাজের ফাঁকে এটা করা যায়। পাখা বানানোর আগে সংসারে অভাব ছিল। এখন তিন বেলা পেট ভরে খাবার জুটছে।

ওই গ্রামের হাতপাখা ব্যবসায়ী হাফিজার রহমান জানান, প্রতি বছর শীত যখন কমতে শুরু করে তখনই গ্রামের নারীরা হাতপাখা তৈরিতে বসে পড়েন। এতে আগাম মজুত গড়ে তোলেন তারা। যা চাহিদা অনুযায়ী প্রতি বছর কয়েক লাখ হাতপাখা বিভিন্ন জেলায় বিক্রি হয়। গ্রীষ্মকালে বিভিন্ন জেলার পাইকারেরা তাঁদের সঙ্গে যোগযোগ করে এসব পাখা কিনে নেন। ১০ টাকা পাখা বিক্রির ব্যবসা শুরু করলেও এখন ৪৫-৭০ টাকা পর্যন্ত প্রকারভেদে পাখা বিক্রি হয়। পাখা তৈরির কারিগর জেসমিন বেগম বলেন, এক দিনে ২০টি পর্যন্ত পাখা তৈরি করতে পারি। চৈত্র থেকে আশ্বিন মাস পর্যন্ত পাখার বেচাকেনা ভালো হয়। গ্রামের কেউ এখন বসে নাই। সবাই পাখা তৈরি করি টাকা কামাই। একটা পাখা তৈরি করতে ৩০ থেকে ৩৫ টাকা খরচ হয়। বিক্রি হয় ৪৫-৫০ টাকায়। আরেক কারিগর রুমি বেগম বলেন, ফুল পাখা, করমোর পাখা, শাল গাঁথুনি, ধারই গাঁথুনি, বিস্কুট গাঁথুনি, পানাষী গাঁথুনিসহ নানান রঙের পাখা তৈরি করা হয়। পাখা তৈরির প্রধান কাঁচামাল হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরির পরিত্যক্ত বিভিন্ন প্রকার রঙিন সুতা। ঢাকা, সান্তাহার, বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে ২০০-২৫০ টাকা কেজি দরে এ সুতা কিনে আনা হয়। এরপর সেগুলো বাড়িতে নিয়ে এসে ভালোভাবে গুছিয়ে পাখা তৈরির জন্য প্রস্তুত করা হয়।

আরও পড়ুনঃ  তারেক রহমানকে ট্রাম্পের চিঠি,সাক্ষাতের অপেক্ষায় আছি

এই এলাকার নারীরা হাতপাখা তৈরি করে সংসারে সচ্ছলতা এনেছে। হাতপাখা তৈরি করে সংসারে বাড়তি আয় করায় তাঁদের গুরুত্ব বেড়েছে। আগের মতো এলাকায় ঝগড়া ঝামেলাও এখন নেই। এই গ্রামের নারীদের হাতে দেখা মেলে স্মার্ট ফোন। সবার ফোনের মেমোরিতে রয়েছে একটি গান। যে গানটি তারা হাতপাখা তৈরির সময় শোনেন। গ্রামের রেজিনা নামের এক কলেজ ছাত্রী জানালেন সেও হাত পাখা তৈরী করেন। ওই সময় তিনি প্রয়াত শিল্পী আকবর-এর গাওয়া ‘তোমার হাত পাখার বাতাসে/প্রাণ জুড়িয়ে আসে / কিছু সময় আরো তুমি / থাকো আমার পাশে” গানটি শোনেন। গ্রামের নারীরা এই গানটিকে মনে প্রাণে গেঁথে নিয়েছেন। যা গ্রামীণ জীবনের সজীবতা ও ভালোবাসাকে তুলে ধরে।

Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

গ্রামীণ নারীর হাতপাখায় জীবন-চাকা

আপডেটের সময়: ০৭:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬

রংপুর প্রতিনিধিঃ হাতপাখা তৈরি করছেন গ্রামীণ নারীরা শীতের প্রভাব ধীরে ধীর ম্লান হতে চলেছে। আর কিছুদিন পর শুরু হবে গ্রীষ্মের প্রখর সূর্যতাপ ও তাপপ্রবাহ। তাই আগাম প্রস্তুতিতে হাতপাখা তৈরি শুরু হয়ে গেছে। শীত শেষে যখন তীব্র তাপদাহে দুর্বিষহ হয়ে উঠে সাধারণ মানুষের জীবন। তখনি সাধারণ মানুষ স্বস্তি পেতে হাত বাড়ায় হাতপাখার দিকে। হাতপাখার শীতল বাতাস ক্লান্ত শরীরে এনে দেয় প্রশান্তি। একদিন-দুদিন নয়, বাঙালির জীবনের সঙ্গে হাতপাখার এই স¤পর্ক শত- বছরের। এখনো গ্রাম থেকে শুরু করে শহরতলীর প্রতিটি বাড়িতেই দেখা মেলে নানা কারুকাজ আর রং-বেরঙের হাত পাখার। এই বাংলায় হাতপাখা তৈরি ও ব্যবহারের ইতিহাস বহু প্রাচীন। একটা সময় ছিল যখন বেত, বাঁশ, তালগাছের ডাল-পাতা, কিংবা কাপড় দিয়ে পাখা তৈরি হতো। এখন সেই তালিকায় যোগ হয়েছে প্লাস্টিকসহ অন্য নানা উপাদান। তবে উপকরণ বদলালেও পাখার গায়ে বিভিন্ন কারু কাজের সেই পুরানো রীতি পাল্টায়নি এখনো। হাতের নিপুণতায় সুতা দিয়ে পাখার গায়ে পাখি, ফুল, লতাপাতা, মানুষের নাম অথবা নানা নকশা ফুটিয়ে তোলেন কারিগররা।

দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলায় হাতপাখা বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়। এ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন রংপুর অঞ্চলের পীরগাছার কালীগঞ্জ, ফকিরটারী, কানদেব, গঙ্গানারায়ণ, নওয়াপাড়া, হাড়িয়াপাড়া গ্রামের তিন শতাধিক নারী। হাতপাখা তৈরি এবং তা বিক্রি করে সংসারে সচ্ছলতা ফিরিয়ে এনেছেন তারা। ফলে এ এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হচ্ছে নানা ধরনের হাতপাখা। মাঘ মাস শেষ। শুরু হয়েছে। ফালগুন। এরপর চৈত্র। তাই আগাম হাতপাখা তৈরি করে মজুদ করা হচ্ছে। তাই গরম নিবারণে হাতপাখার বাতাসে একটু শীতলতা এনে দিতে হাতপাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নারী কারিগররা। প্রতি বছরের ন্যায় এবারো উত্তরাঞ্চলের রংপুরের পীরগাছা উপজেলার ফকিরটারী গ্রামে হাতপাখা তৈরির কাজ শুরু হয়ে গেছে। এখানকার হাতপাখা শুধু রংপুর অঞ্চলেই নয় সারা দেশেই সরবরাহ হয়ে থাকে। পাইকাররা এসে চাহিদামতো অর্ডার দিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

প্রতি বছর হাত পাখা তৈরি করে জীবনটাই পাল্টিয়ে দিয়েছেন ওই গ্রামের শত শত নারীর। পীরগাছার কালীগঞ্জ, ফকিরটারী, কানদেব, গঙ্গানারায়ণ, নওয়াপাড়া, হাড়িয়াপাড়া গ্রামের তিন শতাধিক নারী ঘরগৃহস্থের কাজ শেষে হাতপাখা তৈরি করে বাড়তি আয় করে থাকেন। দীর্ঘদিনের এই হাতপাখা তৈরি ও বিক্রির অর্থ উপার্জনে খড়ের ঘরের জায়গায় তুলেছেন টিনের ঘর, গড়েছেন গরু ছাগলের খামার। এই এলাকার নারীরা উলের সুতা দিয়ে বাঁশের বেড়ে পাখা তৈরি করেন। গৃহবধূ তহমিনা বেগমের বলেন, ২০ বছর ধরে হাতপাখা তৈরি করছেন তিনি।পরিবারের সবাই এখন হাতপাখা তৈরির কাজ করেন। স্বামী হাফিজার রহমান আগে দিনমজুরের কাজ করলেও এখন হাতপাখার ব্যবসায়ী। তাঁর তৈরি হাতপাখা গ্রীষ্মকালে দেশের বিভিন্ন জেলায় ফেরি করে বিক্রি করেন। এতে বেশ লাভ হয়। এ ছাড়া অনেক পাইকার এসেও অর্ডার দিয়ে হাতপাখা নিয়ে যায়। ঢাকা থেকে হাতপাখার আগাম অর্ডার দিতে এসেছেন সলিম উদ্দিন। তিনি এই এলাকা থেকে হাতপাখা কিনে মিরপুরে নিয়ে পাইকারি বিক্রি করেন। তাছাড়া মেলা, বিভিন্ন হাটবাজার ও হাসপাতালগুলোতে এখানকার পাখার প্রচুর চাহিদা রয়েছে।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির