Dhaka ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে ট্যাঙ্ক মহড়ায় বিস্ফোরণ: সামরিক মর্যাদায় রাজশাহীতে মা-র পাশে শায়িত সেনাসদস্য রিফাত শতবর্ষী বানেছার সঙ্গী এখন ক্ষুধা আর একাকীত্ব করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ দুই বিদ্যালয়ে উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠান বগুড়ায় ৬০ হাজারের বেশি অটোরিকশা, প্রতিদিন ভাড়া বাবদ লেনদেন সাড়ে ৫ কোটি টাকা ভারতের তারেক রহমানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপিত রাজশাহীর কারুশ্রী জুয়েলার্সে চুরি: স্বর্ণ ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৮ এতিম শিশুদের নিয়ে মোজাম্মেল হক মানব কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও ভোজন কর্মসূচি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নজিপুরে কার-মাইক্রো চলাচল বন্ধ, দুর্ভোগের সাধারণ মানুষ

গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ২৩৪ সময় দেখুন

মো. রাসেল মিয়া, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে উপজেলার ৪ নং মুক্তিনগর ইউনিয়নের মাঝবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ সীমান্ত (২০)। তিনি সাঘাটা উপজেলার মাঝবাড়ী গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ জাহেদুল ইসলাম।

আরও পড়ুনঃ  ভুয়া হেডম্যান সেজে জমি জালিয়াতি ও প্রতারণা: লামার হাজিরাম ত্রিপুরার বিরুদ্ধে ক্ষোভ, তদন্তের দাবি

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশের একটি দল উপজেলার মুক্তিনগর ইউনিয়নের মাঝবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে মোঃ সীমান্তকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় বিদ্যুৎ চুরি করে চলছিলো অটোরিকশা চার্জিং স্টেশন, বড় অঙ্কের মামলা

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ ছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতেই পুলিশ সেখানে নজরদারি বাড়ায় এবং অবশেষে অভিযানে সীমান্তকে আটক করতে সক্ষম হয়।

সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  রাজশাহীর বাঘায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে ১ জনের মৃত্যু, গুরুতর আহত ১

পুলিশ আরও জানায়, সাঘাটা উপজেলায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদকবিরোধী এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে ট্যাঙ্ক মহড়ায় বিস্ফোরণ: সামরিক মর্যাদায় রাজশাহীতে মা-র পাশে শায়িত সেনাসদস্য রিফাত

গাইবান্ধার সাঘাটায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

আপডেটের সময়: ০৯:২৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

মো. রাসেল মিয়া, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সাঘাটা থানা পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ২০ মিনিটে উপজেলার ৪ নং মুক্তিনগর ইউনিয়নের মাঝবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ সীমান্ত (২০)। তিনি সাঘাটা উপজেলার মাঝবাড়ী গ্রামের বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ জাহেদুল ইসলাম।

আরও পড়ুনঃ  কাজ না করেই সাড়ে ৬ কোটি টাকার বিল!

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশের একটি দল উপজেলার মুক্তিনগর ইউনিয়নের মাঝবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন হিসেবে মোঃ সীমান্তকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  কুলাউড়ায় বিদ্যুৎ চুরি করে চলছিলো অটোরিকশা চার্জিং স্টেশন, বড় অঙ্কের মামলা

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগ ছিল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতেই পুলিশ সেখানে নজরদারি বাড়ায় এবং অবশেষে অভিযানে সীমান্তকে আটক করতে সক্ষম হয়।

সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুনঃ  টেকনাফে র‌্যাবের অভিযান, মালয়েশিয়া পাচারের আগে ৫ ভিকটিম উদ্ধার