Dhaka ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুবর্ণচরে তালিমুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জে ভাইয়ের মৃত্যু ঘিরে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে পরিবারের ৮ ভাই বোন ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজ চট্টগ্রামে টাঙ্গাইলে ১৪৬টি স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৯ লক্ষাধিক টাকার অনুদানের চেক হস্তান্তর: জেলা প্রশাসকের উদ্যোগে বিতরণ সম্পূর্ণ। পবায় ডেঙ্গু প্রতিরোধেি অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত ডা. টিপুর উদ্যোগে বদলে যাচ্ছে মান্দার উন্নয়নচিত্র অনুমোদন ৪ কোটি ৩৫ লাখ টাকার প্রকল্প শ্রীপুরে বিশেষ অভিযানে ৩০০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জালে অগ্নিসংযোগ। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে শিশুর মরদেহ উদ্ধার

খুলনায় ভয়ংকর কিশোর গ্যাং

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪১ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ সন্ধ্যা সাড়ে ৭টা। কেনাকাটা শেষে রিকশায় বাড়ি ফিরছেন দুই নারী। হঠাৎ তাদের গায়ে কেউ ডিম ছুড়ল। ডিম ফাটার পর কয়েকটি পথশিশু এগিয়ে এসে হাতে থাকা ব্যাগগুলো মোছামুছি শুরু করে। এক ফাঁকে ব্যাগ খুলে টাকাপয়সা হাতিয়ে নেয়। টের পেয়ে টাকাসহ ১২-১৩ বছর বয়সি বস্তির একটি মেয়েকে আটক করেন তাঁরা। ৮ থেকে ১৪ বছর বয়সি আরও কিছু ছেলেমেয়ে ওর সঙ্গে ছিল। ১৪ সেপ্টেম্বর খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডে এ ঘটনা ঘটে। এর আগে ১৯ আগস্ট মাদককেন্দ্রিক পূর্বশত্রুতার জেরে লবণচরায় দুই তরুণকে গুলি করে হত্যা করা হয়। পুলিশের তদন্তে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপের পাল্টাপাল্টি হামলায় পিস্তল, ধারালো অস্ত্রসহ ১৪ থেকে ২০ বছর বয়সি কিশোর-তরুণরা অংশ নেয়।

আরও পড়ুনঃ  রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী র‍্যালি উদযাপিত

জানা যায়, হঠাৎ করেই খুলনা মহানগরীর রেলস্টেশন ঘাট এলাকা, রূপসা সেতু, বাস টার্মিনাল, বিভিন্ন পার্ক, ফুটপাতে ভাসমান শিশু-কিশোরের আনাগোনা বেড়েছে। ছোট অপরাধ থেকে শুরু করে তারা দলবেঁধে মাদক বিক্রি, হত্যা, চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে। পুলিশের তথ্যানুযায়ী, চলতি বছরে প্রথম আট মাসে খুলনায় ৫৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক হত্যায় কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা রয়েছে। মাদক কারবারে কিশোরদেও সম্পৃক্ততা উদ্বেগজনক। সামাজিক প্রতিষ্ঠান গ্লোবাল খুলনার পরিচালক শাহ মামুনুর রহমান তুহিন জানান, খুলনা শহরের ২০ শতাংশ মানুষ বস্তিতে বাস করে। চরম দারিদ্র্য, বাবা-মায়ের বিচ্ছেদ বা পারিবারিক নির্যাতনে অনেক শিশু ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নেয়।

আরও পড়ুনঃ  রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিনজন গ্রেপ্তার

এদের ঢাল হিসেবে অপরাধমূলক কাজে যুক্ত করে গ্যাং লিডার বা স্থানীয় অপরাধী চক্র মহিলাবিষয়ক অধিদপ্তর খুলনার উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা জানান, ভাসমান শিশুদের আশ্রয়, শিক্ষা ও পুনর্বাসনে সরকারি-বেসরকারি সংস্থা কাজ করে। এদের চিহ্নিত করে নিরাপদ আশ্রয় ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, ‘খুলনায় মাদককেন্দ্রিক অপরাধপ্রবণতাই বেশি। অনেক ক্ষেত্রে বস্তি এলাকায় কিশোর-তরুণদের মাধ্যমে অপরাধ সিন্ডিকেট পরিচালিত হয়। পুলিশ অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারে তৎপর রয়েছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় মাদক সেবনের অভিযোগে যুবক আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

সুবর্ণচরে তালিমুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

খুলনায় ভয়ংকর কিশোর গ্যাং

আপডেটের সময়: ০৫:৪৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ সন্ধ্যা সাড়ে ৭টা। কেনাকাটা শেষে রিকশায় বাড়ি ফিরছেন দুই নারী। হঠাৎ তাদের গায়ে কেউ ডিম ছুড়ল। ডিম ফাটার পর কয়েকটি পথশিশু এগিয়ে এসে হাতে থাকা ব্যাগগুলো মোছামুছি শুরু করে। এক ফাঁকে ব্যাগ খুলে টাকাপয়সা হাতিয়ে নেয়। টের পেয়ে টাকাসহ ১২-১৩ বছর বয়সি বস্তির একটি মেয়েকে আটক করেন তাঁরা। ৮ থেকে ১৪ বছর বয়সি আরও কিছু ছেলেমেয়ে ওর সঙ্গে ছিল। ১৪ সেপ্টেম্বর খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডে এ ঘটনা ঘটে। এর আগে ১৯ আগস্ট মাদককেন্দ্রিক পূর্বশত্রুতার জেরে লবণচরায় দুই তরুণকে গুলি করে হত্যা করা হয়। পুলিশের তদন্তে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপের পাল্টাপাল্টি হামলায় পিস্তল, ধারালো অস্ত্রসহ ১৪ থেকে ২০ বছর বয়সি কিশোর-তরুণরা অংশ নেয়।

আরও পড়ুনঃ  রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিনজন গ্রেপ্তার

জানা যায়, হঠাৎ করেই খুলনা মহানগরীর রেলস্টেশন ঘাট এলাকা, রূপসা সেতু, বাস টার্মিনাল, বিভিন্ন পার্ক, ফুটপাতে ভাসমান শিশু-কিশোরের আনাগোনা বেড়েছে। ছোট অপরাধ থেকে শুরু করে তারা দলবেঁধে মাদক বিক্রি, হত্যা, চাঁদাবাজি, ছিনতাইয়ের মতো ঘটনায় জড়িয়ে পড়ছে। পুলিশের তথ্যানুযায়ী, চলতি বছরে প্রথম আট মাসে খুলনায় ৫৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক হত্যায় কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততা রয়েছে। মাদক কারবারে কিশোরদেও সম্পৃক্ততা উদ্বেগজনক। সামাজিক প্রতিষ্ঠান গ্লোবাল খুলনার পরিচালক শাহ মামুনুর রহমান তুহিন জানান, খুলনা শহরের ২০ শতাংশ মানুষ বস্তিতে বাস করে। চরম দারিদ্র্য, বাবা-মায়ের বিচ্ছেদ বা পারিবারিক নির্যাতনে অনেক শিশু ঘর ছেড়ে রাস্তায় আশ্রয় নেয়।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দর এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

এদের ঢাল হিসেবে অপরাধমূলক কাজে যুক্ত করে গ্যাং লিডার বা স্থানীয় অপরাধী চক্র মহিলাবিষয়ক অধিদপ্তর খুলনার উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা জানান, ভাসমান শিশুদের আশ্রয়, শিক্ষা ও পুনর্বাসনে সরকারি-বেসরকারি সংস্থা কাজ করে। এদের চিহ্নিত করে নিরাপদ আশ্রয় ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, ‘খুলনায় মাদককেন্দ্রিক অপরাধপ্রবণতাই বেশি। অনেক ক্ষেত্রে বস্তি এলাকায় কিশোর-তরুণদের মাধ্যমে অপরাধ সিন্ডিকেট পরিচালিত হয়। পুলিশ অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তারে তৎপর রয়েছে।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ মেডিকেল কলেজের নতুন ভবনে আগুন, আকাশে কালো ধোঁয়া