
আব্দুর রহমান মোল্লা স্টাফ রিপোর্টার: ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সুস্থ শরীর ও মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার সুযোগ বাড়াতে হবে। শনিবার (২৯ আগস্ট) কেরানীগঞ্জে ২০২৬-২০২৭ অর্থ বছরের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-১১১ এর সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, তরুণ সমাজ ও শিক্ষার্থীদের উন্নয়নে বর্তমান জনপ্রতিনিধিরা সবসময় সচেষ্ট রয়েছেন। খেলাধুলায় তাদের সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকবে। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যুব সমাজের হাতে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
প্রতিবেদকের নাম 
























