Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বগুড়ার ধুনটে গাঁজাসহ গ্রেফতার ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড গাজীপুরে পুলিশি অভিযানে আসামি ধরতে গিয়ে স্বর্ণ-টাকা উধাও? ‎শিবগঞ্জে পৈতৃক জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি কেরানীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুণ রায় চৌধুরী গাইবান্ধায় ৩২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ীর স্ত্রী গ্রেপ্তার পানিতে ডুবে শিশু ওমরের মৃত্যু পরিবারে বিরাজ করছে শোকের মাতুল কোনো খাদ্যগুদামে অনিয়ম পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না’ হাসপাতালের দালালচক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী হবিগঞ্জ-মৌলভীবাজারে প্লাবনের শঙ্কা শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

কামরাঙ্গীরচরে সংস্কারকৃত লোহার ব্রিজ জনসাধারণের জন্য উন্মুক্ত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • ৩১ সময় দেখুন

​স্টাফ রিপোর্টার, আব্দুর রহমান মোল্লা: ​ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন কামরাঙ্গীরচরের ঐতিহ্যবাহী ও সংস্কারকৃত লোহার ব্রিজটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের ও হালকা যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আজ ২৮ আগস্ট ২০২৬ সকালে কামরাঙ্গীরচরে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সেতু উন্মুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংস্কারকৃত ব্রিজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-০৭ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হামিদুর রহমান হামিদ।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিপুণ রায় চৌধুরী

​এছাড়াও অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি হিসেবে ছিলেন কামরাঙ্গীরচর থানা বিএনপির আহবায়ক ও ৫৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ নাঈম। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। ​দীর্ঘদিন যাবত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই ব্রিজটি সংস্কারের ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটল। উদ্বোধনী বক্তব্যে অতিথিরা জানান, এই ব্রিজটি পুনরায় চালু হওয়ায় এলাকার অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় যানজট অনেকাংশে হ্রাস পাবে। পথচারীদের নিরাপদে চলাচলের সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কার ও সুরক্ষা নিশ্চিত করেই সেতুটি উন্মুক্ত করা হলো।

আরও পড়ুনঃ  সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ: ঢাকা মেট্রোপলিটন পুলিশের
Tag :
জনপ্রিয় পোস্ট

বগুড়ার ধুনটে গাঁজাসহ গ্রেফতার ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

কামরাঙ্গীরচরে সংস্কারকৃত লোহার ব্রিজ জনসাধারণের জন্য উন্মুক্ত

আপডেটের সময়: ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬