
লোকমান হোসাইন, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিন। আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবলী শবনম, জেলা প্রশাসকের কার্যালয়ের চারজন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহদাত হোসেন শাহ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. বৃষ্টি পণ্ডিত, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়াসিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মামুন মিয়া, বিআরডিবির চেয়ারম্যান হাজী হাফেজ মো. দ্বীন ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে একটি কৃষ্ণচূড়ার চারা রোপণ করেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি সকালে কুলিয়ারচর থানা পরিদর্শন করে পুলিশ সদস্যদের খোঁজখবর নেন। পরে উপজেলা কৃষি অফিস, ছয়সূতি ইউনিয়ন পরিষদ এবং ছয়সূতি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ ছাড়া তিনি উপজেলা ভূমি অফিস, উপজেলা ভূমি সেবা সহায়তা কেন্দ্র, পপি এনজিও, ছয়সূতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার এবং একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। কুলিয়ারচর সফর উপলক্ষে উপজেলা পরিষদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং কুলিয়ারচর থানার পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সোহানা নাসরিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রতিবেদকের নাম 


















