Dhaka ০১:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল খনন কার্যক্রম শুরু: জনমনে স্বস্তি ও প্রত্যাশা রানীগঞ্জ বাজারে প্রধান সড়কটি এখন এলাকাবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যা, বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, পাহাড় ধসে দুই ভাই-বোনের মৃত্যু প্রবল বর্ষণে আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, ভোগান্তিতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গুনিয়ায় জনদুর্ভোগ চরমে, ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু-কালভার্ট, বিচ্ছিন্ন যোগাযোগ সহানুভূতি নয়, কর্মসংস্থানের পথ ‘ওজন দাদুর’ পাশে ছাত্রদল নেতার ব্যতিক্রমী উদ্যোগ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনা আশঙ্কাজনক অবস্থায় ফাইম নোয়াখালীতে রাতের আঁধারে অধ্যক্ষের কক্ষ খুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ বদলের অভিযোগ চৌধুরী হাট ডিগ্রি কলেজ সভাপতির বিরুদ্ধে মুখে ভাষা নেই, রংতুলির আঁচড়ে ক্যানভাসে কথা বলে সাবা

কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রামের সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১০-১৫ হাজার মানুষ

আহমেদ আক্তার রানা, প্রতিনিধি কুলাউড়া উপজেলা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৯ নম্বর টিলাগাঁও ইউনিয়নের ৫ থেকে ৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি গ্রামের সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব গ্রামের সড়কের অবস্থা এখনো অনেকটা আদিম যুগের কথা মনে করিয়ে দেয়।

সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন বাগৃহাল, ডরিতাজপুর, হাজিপুর, গোদামঘাট, তলের বাজার ও তারাপাশা গ্রামের বাসিন্দারা। বর্ষা মৌসুমে কাদায় সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অন্যদিকে শুকনো মৌসুমে ধুলাবালির কারণে জনদুর্ভোগ চরমে ওঠে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ  শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল :৫০ স্কুল দলের মাঝে বুটের টোকেন বিতরন

বুধবার (৮ জুলাই) স্থানীয়দের দাবি, প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক। অথচ বছরের পর বছর ধরে এটি সংস্কার ও উন্নয়নের অপেক্ষায় রয়েছে। এলাকাটিতে দুটি মাদরাসা, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং টিলাগাঁও উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক ব্যবহার করে। বিশেষ করে বর্ষাকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে।

আরও পড়ুনঃ  দীঘিনালা বাঘাছড়ি সাজেক সড়ক যোগাযোগ বিছিন্ন

এ বিষয়ে টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাসিত মিয়া মুঠোফোনে দৈনিক জনবাণীকে বলেন, “আগামী ৯ জুলাই বৃহস্পতিবার থেকে মানুষের চলাচলের উপযোগী করতে ইট ও বালু দিয়ে রাস্তাটির সংস্কারকাজ শুরু হবে। এছাড়া অল্প কিছুদিনের মধ্যেই এলজিইডির অধীনে রাস্তাটি পাকাকরণের কাজও শুরু হবে বলে আমরা আশা করছি।”

আরও পড়ুনঃ  পত্নীতলায় পল্লী উন্নয়ন দিবসে ঋণ ও পুরস্কার বিতরণ

কুলাউড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকৌশলী প্রিতম শিকদার জয় মুঠোফোনে বলেন, “এই রাস্তাসহ উপজেলার আরও কয়েকটি রাস্তার উন্নয়ন প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য জমা দেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদন পেলেই রাস্তার উন্নয়ন ও পাকাকরণের কাজ শুরু করা হবে।”

দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পেতে এলাকাবাসী দ্রুত সড়কটির স্থায়ী উন্নয়নকাজ শুরুর দাবি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল খনন কার্যক্রম শুরু: জনমনে স্বস্তি ও প্রত্যাশা

কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রামের সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১০-১৫ হাজার মানুষ

আপডেটের সময়: ০১:১০:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬

আহমেদ আক্তার রানা, প্রতিনিধি কুলাউড়া উপজেলা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৯ নম্বর টিলাগাঁও ইউনিয়নের ৫ থেকে ৮ নম্বর ওয়ার্ডের কয়েকটি গ্রামের সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এসব গ্রামের সড়কের অবস্থা এখনো অনেকটা আদিম যুগের কথা মনে করিয়ে দেয়।

সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন বাগৃহাল, ডরিতাজপুর, হাজিপুর, গোদামঘাট, তলের বাজার ও তারাপাশা গ্রামের বাসিন্দারা। বর্ষা মৌসুমে কাদায় সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। অন্যদিকে শুকনো মৌসুমে ধুলাবালির কারণে জনদুর্ভোগ চরমে ওঠে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগীসহ সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে।

আরও পড়ুনঃ  টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙ্গুনিয়ায় জনদুর্ভোগ চরমে, ক্ষতিগ্রস্ত সড়ক-সেতু-কালভার্ট, বিচ্ছিন্ন যোগাযোগ