
এস কে শুভ, স্টাফ রিপোর্টার গাজীপুর
গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার বিভিন্ন ওয়ার্ডে একাধিক সড়ক উন্নয়ন কাজ ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রায় ৯০ শতাংশ সড়ক ভাঙাচোরা ও খানাখন্দে ভরপুর। এসব সড়কে ভারী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন।
একই সঙ্গে বিভিন্ন শিল্পকারখানার শ্রমিক এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও সময়মতো গন্তব্যে পৌঁছাতে সমস্যা হচ্ছে। প্রশাসক মো. শওকত হোসেন সরকার আরও বলেন,দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে,ইনশাআল্লাহ,তার পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে যাব।” শনিবার গাজীপুরের কাশিমপুর ১ নম্বর ওয়ার্ডে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাশিমপুর থানা ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের নাম 



















