Dhaka ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার নগরকান্দায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় উদযাপিত জন্মাষ্টমী শরতের বিকেলে ব্যস্ত ধুনটের সোনাহাটা বাজার কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে আলমগীর হোসেন পানছড়িতে “ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” উদ্বোধন পানছড়িতে জেলা পরিষদ সদস্য রুমেল মারমাকে সংবর্ধনা লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী নাটোর বারনই নদীতে আচমকা ভেসে উঠছে বিপুল মাছ: বিষ নাকি গ্যাস ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর দীঘিনালায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপিত

কক্সবাজার ঈদের আনন্দ উপভোগ করতে , বাড়ছে পর্যটকের ভিড়

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা,প্রতিনিধি: ঈদুল আজহার টানা ছুটিকে ঘিরে সমুদ্রসৈকত নগরী কক্সবাজারে ভ্রমণপিপাসুদের আগমন শুরু হয়েছে। বিশেষ করে ঈদের প্রথম দিন বৃহস্পতিবার (২৮ মে) বিকেল থেকেই দলে দলে পর্যটক সৈকতে ভিড় করতে শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় দর্শনার্থীরাও। সৈকতের তিনটি পয়েন্ট জুড়ে দেখা যায় ঈদ আনন্দের প্রাণবন্ত আয়োজন। সরজমিনে দেখা যায়, পর্যটকরা কেউ নেমেছেন সমুদ্রস্নানে, কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বালিয়াড়িতে। আবার অনেকে স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করতে ব্যস্ত সময় পার করছেন। ঢাকা থেকে আসা মনির আহমেদ বলেন, ঈদের ছুটিতে আনন্দ উপভোগ করতে পরিবার নিয়ে কক্সবাজার এসেছি। আগামী ৩ দিন কক্সবাজার থাকবো। ইনানী, পাটুয়ারটেক, হিমছড়ি ও মেরিন ড্রাইভ ঘুরে বেড়াব। সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে সেলফি তুলছেন ইমরান ও তাহমিনা দম্পতি। তারা বলেন, পাহাড়-সাগর ও সূর্যাস্ত উপভোগে কক্সবাজারে ছুটে আসা। সূর্য ডুবে যাচ্ছে, এটা চমৎকার একটা দৃশ্য, যা ঢাকা শহরে দেখা যায় না। এই মুহূর্ত দুজনে মিলে ক্যামেরা বন্দি করছি। ঈদের প্রথম দিন হওয়ায় পর্যটকের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও, শুক্রবার (২৯ মে) থেকে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের ধারণা, আগামী কয়েক দিনে পর্যটকের সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ  মোহনপুর ও কেশরহাটে বিএনপি নেতৃবৃন্দের সাথে মাহফুজুর রহমান রিটনের সৌজন্য সাক্ষাৎ

আর পর্যটকদের ঈদ আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিতে তারকামানের হোটেলগুলোতে চলছে নানা আয়োজন। হোটেল ওশ্যান প্যারাডাইসের পরিচালক মিশু বলেন, ৩ দিনের ফুড ফেস্টিবলের পাশাপাশি থাকছে কনসার্টের আয়োজন। যেখানে পর্যটকদের আনন্দ দিতে গান পরিবেশন করবেন দলছুট। আশা করি, ঈদ ছুটিতে যারা কক্সবাজার আসবেন তারা বেশ আনন্দ উপভোগ করতে পারবে। এদিকে, আগত পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেন, ঈদকে কেন্দ্র করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ৮০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মূলত লাবণী, সুগন্ধা ও কলাতলী সৈকতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। পাশাপাশি ইনানি, পাটুয়ারটেক ও হিমছড়িতেও নিয়মিত পুলিশ মোতায়েন আছে। দুই শিফটে দায়িত্ব পালনের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, বিশেষ করে রাত ৮টার পর পর্যটকদের নিরাপত্তায় অতিরিক্ত নজরদারি চালানো হবে, যাতে ছিনতাইসহ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এ লক্ষ্যে বিশেষ টিমও নিয়োগ করা হয়েছে। এছাড়া ইনানিতে অবস্থিত জোন অফিসের মাধ্যমে ইনানি, পাটুয়ারটেক ও হিমছড়ি এলাকায় সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  নগরীর সৌন্দর্য রক্ষায় আইল্যান্ড পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ​
Tag :
জনপ্রিয় পোস্ট

ভাটারা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন গ্রেপ্তার

কক্সবাজার ঈদের আনন্দ উপভোগ করতে , বাড়ছে পর্যটকের ভিড়

আপডেটের সময়: ০৬:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬

মোবারক হোসাইন, কক্সবাজার জেলা,প্রতিনিধি: ঈদুল আজহার টানা ছুটিকে ঘিরে সমুদ্রসৈকত নগরী কক্সবাজারে ভ্রমণপিপাসুদের আগমন শুরু হয়েছে। বিশেষ করে ঈদের প্রথম দিন বৃহস্পতিবার (২৮ মে) বিকেল থেকেই দলে দলে পর্যটক সৈকতে ভিড় করতে শুরু করেন। তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় দর্শনার্থীরাও। সৈকতের তিনটি পয়েন্ট জুড়ে দেখা যায় ঈদ আনন্দের প্রাণবন্ত আয়োজন। সরজমিনে দেখা যায়, পর্যটকরা কেউ নেমেছেন সমুদ্রস্নানে, কেউ পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বালিয়াড়িতে। আবার অনেকে স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দি করতে ব্যস্ত সময় পার করছেন। ঢাকা থেকে আসা মনির আহমেদ বলেন, ঈদের ছুটিতে আনন্দ উপভোগ করতে পরিবার নিয়ে কক্সবাজার এসেছি। আগামী ৩ দিন কক্সবাজার থাকবো। ইনানী, পাটুয়ারটেক, হিমছড়ি ও মেরিন ড্রাইভ ঘুরে বেড়াব। সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে সেলফি তুলছেন ইমরান ও তাহমিনা দম্পতি। তারা বলেন, পাহাড়-সাগর ও সূর্যাস্ত উপভোগে কক্সবাজারে ছুটে আসা। সূর্য ডুবে যাচ্ছে, এটা চমৎকার একটা দৃশ্য, যা ঢাকা শহরে দেখা যায় না। এই মুহূর্ত দুজনে মিলে ক্যামেরা বন্দি করছি। ঈদের প্রথম দিন হওয়ায় পর্যটকের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও, শুক্রবার (২৯ মে) থেকে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করছেন পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের ধারণা, আগামী কয়েক দিনে পর্যটকের সংখ্যা লাখ ছাড়িয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ  ধুনটে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আর পর্যটকদের ঈদ আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিতে তারকামানের হোটেলগুলোতে চলছে নানা আয়োজন। হোটেল ওশ্যান প্যারাডাইসের পরিচালক মিশু বলেন, ৩ দিনের ফুড ফেস্টিবলের পাশাপাশি থাকছে কনসার্টের আয়োজন। যেখানে পর্যটকদের আনন্দ দিতে গান পরিবেশন করবেন দলছুট। আশা করি, ঈদ ছুটিতে যারা কক্সবাজার আসবেন তারা বেশ আনন্দ উপভোগ করতে পারবে। এদিকে, আগত পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে ট্যুরিস্ট পুলিশ। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান বলেন, ঈদকে কেন্দ্র করে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ৮০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। মূলত লাবণী, সুগন্ধা ও কলাতলী সৈকতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। পাশাপাশি ইনানি, পাটুয়ারটেক ও হিমছড়িতেও নিয়মিত পুলিশ মোতায়েন আছে। দুই শিফটে দায়িত্ব পালনের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, বিশেষ করে রাত ৮টার পর পর্যটকদের নিরাপত্তায় অতিরিক্ত নজরদারি চালানো হবে, যাতে ছিনতাইসহ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এ লক্ষ্যে বিশেষ টিমও নিয়োগ করা হয়েছে। এছাড়া ইনানিতে অবস্থিত জোন অফিসের মাধ্যমে ইনানি, পাটুয়ারটেক ও হিমছড়ি এলাকায় সমন্বিত নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  লংমার্চকে স্বাগত জানিয়ে গণমিছিল করেছে দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতে ইসলামী