Dhaka ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চিলমারীতে নিয়মিত ভূমি নামজারী না হওয়ায় দলীল সম্পাদনে জনগনের ভোগান্তি পানি বন্দি এলাকায় জামায়াতের ত্রাণ সামগ্রী বিতরণ ও দূর্গত এলাকা পরিদর্শন ‎কুলাউড়ায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর নিখোঁজ প্রবাসীর স্ত্রী ডিমলায় তরুণীকে ফের অপহরণের চেষ্টা: মাদ্রাসা শিক্ষক আটক, এলাকাবাসীর তুমুল বিক্ষোভ প্রধান প্রবেশদ্বারে জলাবদ্ধতা, হারাচ্ছে ঐতিহ্য শিবপুর হাটের জৌলুস দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল খনন কার্যক্রম শুরু: জনমনে স্বস্তি ও প্রত্যাশা রানীগঞ্জ বাজারে প্রধান সড়কটি এখন এলাকাবাসীর জন্য এক মরণফাঁদে পরিণত হয়েছে কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যা, বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, পাহাড় ধসে দুই ভাই-বোনের মৃত্যু প্রবল বর্ষণে আদালত প্রাঙ্গণে জলাবদ্ধতা, ভোগান্তিতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা গাইবান্ধায় জলাবদ্ধতা, শহরবাসী চরম দুর্ভোগে

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যা, বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, পাহাড় ধসে দুই ভাই-বোনের মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:২৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৯ সময় দেখুন

এইচ এম সবুজ,স্টাফ রিপোর্টার (কক্সবাজার)  কক্সবাজারের চকরিয়া উপজেলায় টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। অনেক স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।উপজেলার হারবাং, বরইতলী, কৈয়ারবিল, লক্ষ্যারচর, কাকারা, সুরাজপুর-মানিকপুর, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, খুটাখালী এবং চকরিয়া পৌরসভার নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ে যুব সেমিনার

ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ফসলি জমি ও মাছের ঘের পানিতে ডুবে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন।এদিকে মাতামুহুরী নদীর প্রবল স্রোতে কোনাখালী ইউনিয়নের পুরুইত্যাখালী এলাকায় নদীর বেড়িবাঁধ ভেঙে বানের পানি দ্রুত লোকালয়ে ঢুকে পড়ে।এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে।স্থানীয়রা দ্রুত বাঁধ সংস্কার এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  নজিপুর সানরাইজ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত

বন্যার মধ্যেই বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় পাহাড় ধসের মর্মান্তিক ঘটনায় দুই ভাই-বোন নিহত হয়েছেন।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয়রা পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন।প্রশাসন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ ও দুর্গত মানুষের সহায়তায় কাজ করছে। একই সঙ্গে নদীতীরবর্তী ও পাহাড়ি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে।স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও ভয়াবহ হতে পারে। তাই দ্রুত উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ এবং ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  হোসেনপুরে মৎস্য আইন বাস্তবায়নে যৌথ অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

চিলমারীতে নিয়মিত ভূমি নামজারী না হওয়ায় দলীল সম্পাদনে জনগনের ভোগান্তি

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ বন্যা, বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি, পাহাড় ধসে দুই ভাই-বোনের মৃত্যু

আপডেটের সময়: ১১:২৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

এইচ এম সবুজ,স্টাফ রিপোর্টার (কক্সবাজার)  কক্সবাজারের চকরিয়া উপজেলায় টানা ভারী বর্ষণ ও উজানের ঢলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। অনেক স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।উপজেলার হারবাং, বরইতলী, কৈয়ারবিল, লক্ষ্যারচর, কাকারা, সুরাজপুর-মানিকপুর, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, খুটাখালী এবং চকরিয়া পৌরসভার নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল খনন কার্যক্রম শুরু: জনমনে স্বস্তি ও প্রত্যাশা