
এম. ওমর হাসনাত, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মঙ্গলবার (৯ জুন) উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশনের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় কৃষক, ব্যবসায়ী, আড়তদার, কৃষি কর্মকর্তা ও অন্যান্য অংশীজন অংশগ্রহণ করেন। কৃষি বিপণন অধিদপ্তর, ঠাকুরগাঁও এর আয়োজনে এ নিয়মিত সভা বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থা মাঠে অনুষ্ঠিত হয় দুপুর ১২ টায়। সভায় বালিয়াডাঙ্গী উপজেলার আলু খাতের সমস্যা-সম্ভাবনা, আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও বাজারজাতকরন এবং কৃষকদের বাজার সংযোগ ও ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ বৃদ্ধিকরণসহ আরো বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।
উক্ত আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশনের প্রায় অর্ধশত সদস্য অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কৃষি বিপণন কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশনের সভাপতি মো. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মো. আলী মর্তুজা ও মাঠ কর্মকর্তা মো. জিল্লুর রহমান সহ আরো অনেকে।
সভায় বক্তারা, আলু উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আরও কিভাবে লাভজনক ও সুসংগঠিত করা যায়, যাতে কৃষক ন্যায্য মূল্য পান এবং ভোক্তার কাছেও মানসম্মত পণ্য পৌঁছায় সেই বিষয়ে আলোকপাত করেন।
প্রতিবেদকের নাম 




















