Dhaka ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পবায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে কৃষক খুন কাশফুলে সেজেছে বাঁশখালীর গন্ডামারা, মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা গোবিন্দগঞ্জে ডিবির অভিযান, ৫০০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার বরেণ্য কবি-সাহিত্যিক ও গুণীজনদের মিলনমেলায় মুখরিত ধুনট মা ইলিশ রক্ষা অভিযানের শেষ দিনে হিজলায় সংঘর্ষ, গুলিতে জেলে নিহত, আহত ৫ মানবপাচার ইয়াবা ও ঘূর্ণিঝড় মোকাবিলায় করণীয় শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভা মানিকগঞ্জে দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত কাউনিয়ায় মেয়াদউত্তীর্ণ পশু খাদ্য থাকায় দুই দোকানের জরিমানা ভাঙ্গুড়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জামালপুরের মাদারগঞ্জে সচেতনতা তৈরীর লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার্থী রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল গ্রেপ্তার

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর: রাজবাড়ীর গোয়ালন্দঘাটে আলোচিত শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। এ ব্যাপারে সংস্থাটির ফরিদপুর কার্যালয়ে আজ সকালে ‌ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয় ‌
গতকাল রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল র‍্যাব-৬-এর সহযোগিতায় নড়াইল সদর থানাধীন কালিয়া রোডের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জামাল পত্তনদার রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া এলাকার হোসেন পত্তনদারের ছেলে। র‍্যাব জানায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকায় গুলি করে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডলকে হত্যা করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
রায় ঘোষণার পর মৃত্যুদণ্ড এড়াতে জামাল ভারতে পালিয়ে যায়। র‍্যাবের তথ্যমতে, ২০২৫ সালের ১০ আগস্ট মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সিআইইউ দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কয়েক মাস ভারতের কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে আনুমানিক দুই মাস আগে কৌশলে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে।

আরও পড়ুনঃ  জামালপুরের মাদারগঞ্জে ৯৭ পিস ইয়াবাসহ তিনজন আটকের পর কারাগারে প্রেরণ

বাংলাদেশে ফেরার পর র‍্যাব তার ওপর বিশেষ নজরদারি শুরু করে। গোয়েন্দা ও স্থানীয় সূত্রে তার পুনরায় কন্ট্রাক্ট কিলিংয়ে জড়িত হওয়ার প্রস্তুতির তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে নড়াইলের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।গ্রেপ্তার জামাল পত্তনদারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব আরও জানায়, রিপন মন্ডল হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে দুটি অস্ত্র, দুটি মাদক, একটি ডাকাতির প্রস্তুতি এবং একটি চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হিসেবে সংশ্লিষ্টতা রয়েছে। সংবাদ সম্মেলনে ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ‌ও ইলেক্ট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাজশাহীতে হত্যা চেষ্টা ও চাঁদাবাজি মামলার আসামি বেলাল হোসেন গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

পবায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে কৃষক খুন

শিক্ষার্থী রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল গ্রেপ্তার

আপডেটের সময়: ০২:৫৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর: রাজবাড়ীর গোয়ালন্দঘাটে আলোচিত শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামাল পত্তনদারকে (৪৫) নড়াইল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। এ ব্যাপারে সংস্থাটির ফরিদপুর কার্যালয়ে আজ সকালে ‌ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানানো হয় ‌
গতকাল রোববার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল র‍্যাব-৬-এর সহযোগিতায় নড়াইল সদর থানাধীন কালিয়া রোডের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার জামাল পত্তনদার রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া এলাকার হোসেন পত্তনদারের ছেলে। র‍্যাব জানায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকায় গুলি করে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল ইসলাম রিপন মন্ডলকে হত্যা করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ৬ আগস্ট রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আদালত জামাল পত্তনদারকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
রায় ঘোষণার পর মৃত্যুদণ্ড এড়াতে জামাল ভারতে পালিয়ে যায়। র‍্যাবের তথ্যমতে, ২০২৫ সালের ১০ আগস্ট মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সিআইইউ দক্ষিণ মুম্বাইয়ের কামাঠিপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কয়েক মাস ভারতের কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়ে আনুমানিক দুই মাস আগে কৌশলে পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, জব্দ ৬৮ ড্রেজার পাইপ

বাংলাদেশে ফেরার পর র‍্যাব তার ওপর বিশেষ নজরদারি শুরু করে। গোয়েন্দা ও স্থানীয় সূত্রে তার পুনরায় কন্ট্রাক্ট কিলিংয়ে জড়িত হওয়ার প্রস্তুতির তথ্য পাওয়ার পর প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে নড়াইলের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।গ্রেপ্তার জামাল পত্তনদারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব আরও জানায়, রিপন মন্ডল হত্যা মামলা ছাড়াও তার বিরুদ্ধে দুটি অস্ত্র, দুটি মাদক, একটি ডাকাতির প্রস্তুতি এবং একটি চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হিসেবে সংশ্লিষ্টতা রয়েছে। সংবাদ সম্মেলনে ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ‌ও ইলেক্ট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ৬৭৭ গ্রাম হেরোইন উদ্ধার