Dhaka ০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মান্দায় ৩৬ জুলাই উপলক্ষে যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কাউনিয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক পরিমল চন্দ্র বর্মন আর নেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইন সহ মাদক  সরবরাহকারী গ্রেফতার গোয়াইনঘাটের শীতের আমেজ হাজারো অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হাওর ও গাছপালা ৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল বড় হবে: নাহিদ রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু ইনানীতে নলকূপ খননের স্থানে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি মরহুমা সুমাইয়া বেগমের স্মরণসভা ও ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১২ সময় দেখুন

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে মিলাদ মাহফিল শেষে ডোঙ্গায় আখ ফেলে ২০২৬-২৭ মৌসুমের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।

এ মৌসুমে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।

আরও পড়ুনঃ  পবায় নিজ বাড়ির ছাদে ছুরিকাঘাতে কৃষক খুন

মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া টুটুল জানান, ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত নর্থ বেঙ্গল সুগার মিলস দেশের চিনি শিল্পের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান।

চলতি মৌসুমে ৬ দশমিক ৫০ শতাংশ রিকভারিতে চিনি উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অর্থাৎ, আখ থেকে চিনি আহরণের হার বিবেচনায় নিয়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ২০২৫-২৬ মাড়াই মৌসুমে এ মিলে ১ লাখ ৭১ হাজার ৯৮২ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ দশমিক ৬১ শতাংশ রিকভারিতে (চিনি আহরনের হার) ৯ হাজার ৬৫৪ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছিল।

সেই তুলনায় এবার আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ৮ হাজার ১৮ মেট্রিক টন এবং চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ হাজার ৪৬ মেট্রিক টন বেশি ধরা হয়েছে।

আরও পড়ুনঃ  ধুনট উপজেলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক মালিক সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মিল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কৃষকদের জন্য প্রতি কুইন্টাল আখের দাম ২৬ টাকা বাড়িয়ে ৬৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মিলের আওতাধীন এলাকায় আখ চাষে যুক্ত প্রায় ১৫ হাজার কৃষকের মধ্যে প্রায় ১৫ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষকদের নিজ নিজ হিসাবে এ অর্থ পাঠানো হয়েছে।

কৃষিনির্ভর এ শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন বহু আখচাষি, শ্রমিক ও ব্যবসায়ী।

চিনিকলটির উৎপাদন কার্যক্রমের ওপর তাঁদের জীবিকা নির্ভর করে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, প্রতি মৌসুমে কমছে আখ মাড়াই ও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের পতেঙ্গায় ৭ মাসের পরোয়ানাভুক্ত মাদক ও অসামাজিক কার্যকলাপের মূল হোতা ‘মালা ভাবি’ গ্রেপ্তার

২০২৪-২৫ মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সে মৌসুমে ১ লাখ ৯৫ হাজার ৯৪১ মেট্রিক টন আখ মাড়াই করে ৫.৮০ শতাংশ হারে ১১ হাজার ৩৫০ মে.টন চিনি উৎপাদিত হয়েছিল। ২০২৫-২৬ মৌসুমে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

তবে শেষ পর্যন্ত ১ লাখ ৭১ হাজার ৯৮২ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ দশমিক ৬১ শতাংশ রিকভারিতে ৯ হাজার ৬৫৪ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

মান্দায় ৩৬ জুলাই উপলক্ষে যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লি: ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু

আপডেটের সময়: ০৫:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

শাকিব আহম্মেদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেডের (নবেসুমি) ৯৪তম আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে

শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় মিলের কেইন কেরিয়ার প্রাঙ্গণে মিলাদ মাহফিল শেষে ডোঙ্গায় আখ ফেলে ২০২৬-২৭ মৌসুমের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল।

এ মৌসুমে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মিল কর্তৃপক্ষ।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের পতেঙ্গায় ৭ মাসের পরোয়ানাভুক্ত মাদক ও অসামাজিক কার্যকলাপের মূল হোতা ‘মালা ভাবি’ গ্রেপ্তার

মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া টুটুল জানান, ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত নর্থ বেঙ্গল সুগার মিলস দেশের চিনি শিল্পের অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান।

চলতি মৌসুমে ৬ দশমিক ৫০ শতাংশ রিকভারিতে চিনি উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

অর্থাৎ, আখ থেকে চিনি আহরণের হার বিবেচনায় নিয়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ২০২৫-২৬ মাড়াই মৌসুমে এ মিলে ১ লাখ ৭১ হাজার ৯৮২ মেট্রিক টন আখ মাড়াই করে ৫ দশমিক ৬১ শতাংশ রিকভারিতে (চিনি আহরনের হার) ৯ হাজার ৬৫৪ মেট্রিক টন চিনি উৎপাদিত হয়েছিল।

সেই তুলনায় এবার আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা ৮ হাজার ১৮ মেট্রিক টন এবং চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ হাজার ৪৬ মেট্রিক টন বেশি ধরা হয়েছে।

আরও পড়ুনঃ  কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ১

মিল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কৃষকদের জন্য প্রতি কুইন্টাল আখের দাম ২৬ টাকা বাড়িয়ে ৬৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মিলের আওতাধীন এলাকায় আখ চাষে যুক্ত প্রায় ১৫ হাজার কৃষকের মধ্যে প্রায় ১৫ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কৃষকদের নিজ নিজ হিসাবে এ অর্থ পাঠানো হয়েছে।

কৃষিনির্ভর এ শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন বহু আখচাষি, শ্রমিক ও ব্যবসায়ী।

চিনিকলটির উৎপাদন কার্যক্রমের ওপর তাঁদের জীবিকা নির্ভর করে। একই সঙ্গে স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিষ্ঠানটি।
প্রসঙ্গত, প্রতি মৌসুমে কমছে আখ মাড়াই ও চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা।

আরও পড়ুনঃ  বরেণ্য কবি-সাহিত্যিক ও গুণীজনদের মিলনমেলায় মুখরিত ধুনট