Dhaka ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : ডা. শফিকুর রহমান বরিশালে মৎস্য অফিসের স্বজনপ্রীতিতে সুবিধাবঞ্চিত জেলেরা ফরিদপুর বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবসে আলোচনা সভা, গণস্বাক্ষর ও সাইকেল র‍্যালি সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা কাউনিয়ায় কুকুরের কামড়ে শিশুর হাতের বুড়ি আঙ্গুল বিছিন্ন শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় সহকারী শিক্ষিকার মৃত্যু দীঘিনালায় নাড়াইছড়ি বনবিভাগ ২২হাজার চারা বিতরণ দীঘিনালায় নাড়াইছড়ি বনবিভাগ ২২হাজার চারা বিতরণ রংপুরের তারাগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের উদ্যোগ ফটিকছড়িতে ‘তাজকিয়া হেলথ ক্যাম্প-২০২৬’, প্রায় ৭০০ জনের স্বাস্থ্যসেবা প্রদান,

মোংলায় বিশ্ব বাঘ দিবস উদযাপন

শেখ রাফসান, মোংলা প্রতিনিধিঃ
আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। এবারের প্রতিপাদ্য ‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে বাঘের সংখ্যা ধীরে ধীরে বাড়লেও আবাসস্থল সংকুচিত হওয়া, হরিণ শিকার, চোরা শিকার, জলবায়ু পরিবর্তন ও মানুষের অনুপ্রবেশের মতো নানা কারণে এখনো হুমকির মুখে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার। (বুধবার ২৯ জুলাই)
সকালে বাগেরহাটের মোংলায় চাঁদপাই রেঞ্জের রেঞ্জ অফিসে বিশ্ব বাঘ দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ববাঘ দিবস আলোচনা সভায় চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমি, বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি নওশীনা আরিফ, সিএমসি সভাপতি মোঃ ফারুক হোসেন হাওলাদার, আইইউসিএন প্রোগ্রাম অফিসার আবদুল্লাহ আল মামুন সহ আরও অনেকে। বিশ্ব বাঘ দিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হলেও এবার তুলনামূলকভাবে সীমিত পরিসরে দিবসটি পালন করা হচ্ছে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে শেষে আলোচনা সভায় বক্তরা বলেন”বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, বিশ্ব জীববৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। এই বন রয়েল বেঙ্গল টাইগারের প্রধান আবাসস্থল এবং বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বাঘ জরিপে ইতিবাচক তথ্য উঠে এসেছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ১০৬টি। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ১১৪টিতে। সর্বশেষ ২০২৪ সালের ক্যামেরা ট্র্যাপিং জরিপে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া গেছে। বর্তমানে প্রতি ১০০ বর্গকিলোমিটারে বাঘের ঘনত্ব প্রায় ২ দশমিক ১৭টি।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় কুকুরের কামড়ে শিশুর হাতের বুড়ি আঙ্গুল বিছিন্ন
Tag :
জনপ্রিয় পোস্ট

প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : ডা. শফিকুর রহমান

মোংলায় বিশ্ব বাঘ দিবস উদযাপন

আপডেটের সময়: ০২:০৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬